মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে অবৈধ গ্যাস সংযোগে গড়ে ওঠা ৩ চুনা কারখানা উচ্ছেদ, সংযোগ বিচ্ছিন্ন সোনারগাঁওয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে, রাজমিস্ত্রী নিহত, আহত ৪ সোনারগাঁওয়ে যুবককে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা,  পরিত্যক্ত অস্ত্র ও গুলি উদ্ধার সোনারগাঁওয়ে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ১২কর্মী গ্রেপ্তার নানা অভিযোগে সোনারগাঁও থানার ওসিকে রংপুরে বদলি একটি ছোট পত্রিকার বড় হয়ে ওঠার গল্প কাঁচপুরে ফিলিং স্টেশনে বোমাসদৃশ তালাবদ্ধ ব্যাগ নিয়ে আতঙ্ক, আড়াই ঘণ্টার উৎকণ্ঠার পর মিলল পুরনো কাপড় সোনারগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক সভা ও  র‍্যালি সোনারগাঁওয়ে বিএনপি নেতাকে আ’লীগের দোষর আখ্যা দিয়ে জমি দখলের চেষ্টার অভিযোগ সোনারগাঁওয়ে ১২ মামলার আসামি রাসেল আহমেদ গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র উদ্ধার

সোনারগাঁওয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে, রাজমিস্ত্রী নিহত, আহত ৪

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ট্রাকের ধাক্কায় এক পথচারী রাজমিস্ত্রী নিহত হয়। মালবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অটোরিক্সাকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মাহে আলম (৫১) নামে ওই রাজমিস্ত্রী নিহত হন। তিনি অটোরিক্সার পাশে পথচারী হিসেবে দাঁড়িয়ে ছিল। ট্রাকটি পথচারী ও অটোরিক্সাকে চাপা দিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ ঘটনায় অটোরিক্সার চালকসহ চার যাত্রী গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ জুলাই ) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকা লেনের সোনাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহে আলম উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের বাবরকপুর এলাকার মৃত মজিবুল হকের ছেলে। তিনি এর গ্রামে ভাড়া থাকেন এবং পেশায় একজন রাজমিস্ত্রী। তাঁর দেশের বাড়ি ভোলা জেলায়।
আহত ব্যক্তিরা হলেন অটোচালক শহিদ (৪০), যাত্রী আলিনুর (৬০), টিক্কা মিয়া (৪৫) ও সুরুজ মিয়া (৬৫)। তাদের সবার বাড়ি সোনাখালী এলাকায়। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল মঙ্গলবার সকালে ঢাকামুখী একটি মালবাহী ট্রাক সোনাখালী এলাকায় পৌঁছালে হঠাৎ চালক ট্রাকটিকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ট্রাকটি প্রথমে রাস্তার পাশের একটি গাছে ধাক্কা দেয়। পরে পাশের ফিডার সড়কে দাঁড়িয়ে থাকা লোকজন ও একটি অটোরিকশাকে ধাক্কা দিয়ে খাদে পড়ে যায়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই পথচারী রাজমিস্ত্রী মাহে আলমের মৃত্যু হয়। এ সময় আরও চারজন আহত হন। বিকট শব্দে আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে অটোরিক্সার ভেতরে থাকা চালকসহ চার জনকে রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন। পরবর্তীতে তাদের দ্রুত স্থানীয় আল বারাকা হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনার খবর পাওয়ার পর হাইওয়ে পুলিশ, থানা পুলিশের টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ করেন।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি মো. শামীম শেখ সোনারগাঁও নিউজকে বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে একটি মালবাহী ট্রাক ফিডার সড়কে উঠে লোকজনকে চাপা দিয়ে খাদে পড়ে যায়। এতে একজন নিহত এবং চারজন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় লোকজন আহতদের হাসপাতালে পাঠান।
ওসি আরও বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ও তাঁর সহকারী (হেলপার) ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। তাঁদের আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD