রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে ছাত্রদল নেতার বিরুদ্ধে জমি দখল করে গ্যারেজ নির্মাণের অভিযোগ অবশেষে টনক নড়ছে সওজের, সোনারগাঁওয়ে আষাঢ়িয়াচর সেতুতে বড় গর্তের মেরামত  জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াত ইসলামীর পথসভা ও বিক্ষোভ মিছিল  সোনারগাঁওয়ে সাংবাদিককে হত্যার হুমকি , থানায় অভিযোগ সোনারগাঁওয়ে দুই হাসপাতালকে জরিমানা, অপারেশন থিয়েটার সিলগালা সোনারগাঁওয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে তরুণী সোনারগাঁওয়ে আষাঢ়িয়াচর সেতুতে বড় গর্ত, ওয়াকওয়ে রাস্তার বেহাল দশা, দুর্ঘটনার শঙ্কা সোনারগাঁওয়ে চুরি-ছিনতাই ও মাদকের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সোনারগাঁওয়ে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু , আহত ১ শিশু সোনারগাঁওয়ে জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ- ঢাকা বিভাগীয় কমিশনার

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াত ইসলামীর পথসভা ও বিক্ষোভ মিছিল 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
অনতিবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে
নারায়ণগঞ্জের বন্দর ও সোনারগাঁও বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে পথসভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে সোনারগাঁওয়ের মদনপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ জেলার কর্মপরিষদ সদস্য ও সোনারগাঁও উত্তর শাখার আমির এডভোকেট দেওয়ান মোহাম্মদ খোরশেদ আলম এর সভাপতিত্বে এবং সোনারগাঁও উপজেলা জামায়াতের  (উত্তর শাখার) সেক্রেটারি মাওলানা ইব্রাহিম হাসান এর সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভা ও বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি হাফিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী নারায়ণগঞ্জ জেলার কর্ম পরিষদ সদস্য মুফতি জাহাঙ্গীর আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সোনারগাঁও উপজেলা দক্ষিণের আমির মো: মাহবুবুর রহমান, জামায়াত মনোনীত সোনারগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ড. আসগর আলী, বন্দর উপজেলা জামায়াতের আমীর মাওলানা খোরশেদ আলম ফারুকী।
 এসময় অন্যান্য নেতৃবৃন্দ ও  কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন ।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারী মুহাম্মদ হাফিজুর রহমান বলেন, সরকার এক ফ্যাসিবাদী স্টাইলে একদলীয় শাসন চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। জেলা পরিষদ থেকে শুরু করে ইউনিয়ন পরিষদ পর্যন্ত সর্বত্র নির্বাচিত জনপ্রতিনিধির পরিবর্তে দলীয় লোকদের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে। রাষ্ট্রের অটোনোমাস প্রতিষ্ঠানগুলোতে দলীয় পদধারী লোকদের নিয়োগ দিয়ে প্রশাসনসহ সর্বত্র একদলীয় শাসন কায়েমের চেষ্টায় রত বর্তমান সরকার। সরকারের এই আচরণ ফ্যাসিবাদী একদলীয় দুঃশাসনের ইঙ্গিত দেয়।
মুহাম্মদ হাফিজুর রহমান আরো বলেন, বর্তমান ক্ষমতাসীন মহল জনগণের কাছে ওয়াদা দিয়েছিল তারা ক্ষমতায় আসলে জুলাই সনদ বাস্তবায়ন করবে, গণভোটের রায় মেনে নিবে। কিন্তু ক্ষমতায় আসীন হওয়ার পর তারা জনগণের সাথে দেয়া ওয়াদা নিয়ে প্রতারণার আশ্রয় নিয়েছে। তারা গুম অধ্যাদেশ, স্বাধীন বিচারালয় সংক্রান্ত অধ্যাদেশ, ব্যাংক রেজুলেশন অধ্যাদেশসহ জনগণের কল্যাণে প্রণীত সবগুলো অধ্যাদেশকে প্রত্যাখ্যান করে পুরোনো রাজনৈতিক ধারায় দেশকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে।
তিনি জনগণকে সরকারের এই সব গণবিরোধী কর্মকান্ড প্রতিহত করতে সোচ্চার ভুমিকা পালনের আহ্বান জানান।
সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা মদনপুর এলাকায় একটি গণমিছিল বের করেন।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD