রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
জামদানীর নকশা বৈচিত্র্য ও রং বিন্যাস শীর্ষক কর্মশালা  কাঁচপুরে বাসের মালামাল রাখার বক্সে ৯ কেজি গাঁজা, চালক হেলপার আটক গ্যাস সঙ্কট নিয়ে বিকেএমইএ এর বিলের কিস্তি সহ ৬ দাবি বন্দরে ইসলামি যুব আন্দোলন নেতা বুলবুল হত্যায় মামলা রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু রূপগঞ্জে অসহায় নারীদের মাঝে ৭০টি সেলাই মেশিন, নগদ অর্থ ও খেলাধুলার সামগ্রী বিতরণ নারায়ণগঞ্জ সদরে শুরু ওরাল কলেরা ভ্যাকসিন ক্যাম্পেইন সোনারগাঁওয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার প্রাথমিক শিক্ষার ওপর যথাযথ গুরুত্ব দিলে এসপি, ডিসি কিংবা সরকারের প্রতিনিধিত্ব করা সম্ভব- এমপি মান্নান সোনারগাঁওয়ে বিএনপি নেতার বিরুদ্ধে দলীয় কার্যালয়ের আসবাবপত্র ও জানালার গ্রীল লুটে নেওয়ার অভিযোগ

সোনারগাঁওয়ে ইয়াবাসহ আটকের পর পুলিশকে কামড়, হাতকড়াসহ পালিয়ে গেলেন মাদক কারবারি

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ:
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে  এক মাদক কারবারিকে ইয়াবাসহ আটকের পর পুলিশকে কামড় দিয়ে হাতকড়াসহ পালানোর ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার  দুপুর আড়াইটায় উপজেলার জামপুর ইউনিয়নের কোবাগা এলাকায় এ ঘটনা ঘটেছে।
আহত মাদক কারবারির নাম মো. রাজু (৩০)। সে জামপুর ইউনিয়নের কোবাগা গ্রামের মৃত হোসেন আলির ছেলে।  বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন তালতলা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. জসিম উদ্দিন।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের তথ্যে সোনারগাঁওয়ে জামপুরের তালতলা পুলিশ ফাঁড়ির একটি টিম জামপুরে অভিযান চালিয়ে পলাতক মাদক কারবারিকে ৫০পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে আটক করা হয়। আটকের পর তার সঙ্গে থাকা ইয়াবা উদ্ধার করে হাতে হাতকড়া পড়িয়ে ফাঁড়ির উদ্দেশ্যে নিয়ে রওনা হওয়া মাত্রই মাদক কারবারির পরিবারের সদস্য ও আশপাশের লোকজন ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। এসময়য় আটককৃত কারবারি সহ-উপপরিদর্শক (এএসআই) নাসিরকে কামড় দিয়ে হাতকড়াসহ পালিয়ে যান। পলায়ন করার পর থেকে মাদক কারবারিকে আটক হয়নি।
তালতলা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. জসিম উদ্দিন বলেন, মাদক কারবারিকে ৫০ পিস ইয়াবাসহ আটক করে ফাঁড়িতে নিয়ে আসার পথে তার আত্মীয়-স্বজন নারীরা আমাদের পুলিশকে আটকে কারবারিকে ছিনিয়ে নিয়ে নিয়ে যান। আমাদের এএসআই নাসিরকে ঘটনাস্থলে ছিল। উদ্ধারকৃত মাদক আমাদের কাছে রয়েছে এবং কারবারিকে আটকের চেষ্টা চলছে।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD