শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:০১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
রয়েল রিসোর্টের ঘটনা ছিল হত্যার নীল নকশা-মামুনুল হক সোনারগাঁওয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জের আকর্ষণ হবে সোনারগাঁও -সাংসদ মান্নান  আমি নির্বাচিত হলে মাদক ব্যবসায়ীদের কোনো ছাড় নয়-চেয়ারম্যান প্রার্থী আশরাফ উদ্দিন রূপগঞ্জে পাইপগান, গুলির খোসা ও গাঁজা উদ্ধার নারায়ণগঞ্জে গ্যাসের প্রকট সংকট, উৎপাদনে ধস ও কারখানা বন্ধের শঙ্কা আড়াইহাজারে পুকুরে ডুবে শিশুর মৃত্যু সোনারগাঁওয়ে জামায়াতে ইসলামীর ইউনিট সভাপতি-সেক্রেটারি সম্মেলন অনুষ্ঠিত সোনারগাঁওয়ে দুই পুলিশ কর্মকর্তা প্রত্যাহারের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মাদক, চুরি-ছিনতাই রোধে সাংবাদিকদের পাশে চাইলেন সোনারগাঁও থানার ওসি

আমি নির্বাচিত হলে মাদক ব্যবসায়ীদের কোনো ছাড় নয়-চেয়ারম্যান প্রার্থী আশরাফ উদ্দিন

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ:

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হাজী আশরাফ উদ্দিন বলেছেন, নির্বাচিত হলে ইউনিয়নে মাদক ব্যবসার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। তিনি বলেন, মাদক ব্যবসায়ীদের কোনো ঠাঁই হবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও এলাকাবাসীকে সঙ্গে নিয়ে মাদকের বিরুদ্ধে কাজ করা হবে।

শুক্রবার (২৮ আগস্ট) জুমার নামাজের পর উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের গোহাট্রা নূর-এ জামে মসজিদে মুসল্লিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এ সময় মসজিদের উন্নয়নকাজে সহযোগিতা হিসেবে ১০ টন ক্ষমতাসম্পন্ন দুটি শীতাতপনিয়ন্ত্রিত (এসি) অনুদান দেওয়ার ঘোষণা দেন আশরাফ উদ্দিন।

মতবিনিময় সভায় তিনি বলেন, জনপ্রতিনিধি হওয়ার লক্ষ্য ক্ষমতা অর্জন নয়! জনগণের সেবা ও এলাকার উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে কাজ করতে চান। সততা, জবাবদিহি ও মানুষের অংশগ্রহণের মাধ্যমে একটি উন্নত ও শান্তিপূর্ণ মোগরাপাড়া ইউনিয়ন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

তিনি আরও বলেন, মসজিদসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ অব্যাহত থাকবে। পাশাপাশি এলাকার শান্তি-শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখতে সবার সহযোগিতা প্রয়োজন।

আশরাফ উদ্দিন বলেন, জনগণের সমর্থন পেলে উন্নয়ন, সেবা ও সুশাসন নিশ্চিত করতে কাজ করবেন। এ জন্য তিনি ইউনিয়নবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেন।

হাজী আশরাফ উদ্দিন আরো বলেন, আমি দীর্ঘদিন ধরে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আপনাদের সঙ্গে কাজ করে যাচ্ছি। আমার লক্ষ্য আপনাদের সঙ্গে নিয়ে একটি সুন্দর, আধুনিক, সুশৃঙ্খল ও জনবান্ধব ইউনিয়ন পরিষদ গড়ে তোলা। আমি বিশ্বাস করি, জনগণের শক্তি ও সহযোগিতা থাকলে যেকোনো ভালো কাজ সফল করা সম্ভব।

নিজের রাজনৈতিক অবস্থান তুলে ধরে তিনি বলেন, আমি একজন ব্যবসায়ী। আমি কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে ছিলাম না, এখনও নেই। আমি কোনো রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য আসিনি। আমি এসেছি আপনাদের সেবা করার জন্য। জনগণই আমার শক্তির উৎস। আপনাদের সঙ্গে নিয়েই আমি সফল হতে চাই, ইনশাআল্লাহ।

তিনি বলেন, ইউনিয়নের মানুষের সমস্যা ও সম্ভাবনা কাছ থেকে জানার জন্য তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় ঘুরে জনসংযোগ করে যাচ্ছেন। তিনি আরও বলেন, আমি ইউনিয়নের প্রতিটি ঘরে, প্রতিটি বাড়িতে যাওয়ার চেষ্টা করেছি। বিশেষ করে মা-বোনদের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনের কথা জানার চেষ্টা করছি। মানুষের কথা শুনেই তাদের সমস্যা সমাধানে কাজ করতে চাই।

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, আপনারা আমাকে ভালোভাবে যাচাই-বাছাই করে নেবেন। আমি ভালো মানুষ নাকি খারাপ মানুষ, তা বিচার করার অধিকার আপনাদের। কারণ আপনারা আগামী পাঁচ বছরের জন্য একজন জনপ্রতিনিধি নির্বাচিত করবেন। তাই আবেগে নয়, বিবেক ও যোগ্যতার ভিত্তিতে একজন ভালো মানুষকে নির্বাচিত করবেন।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD