শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন মাদক ব্যবসায়ী সোনারগাঁওয়ে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্কুল শিক্ষকের জমি দখলের চেষ্ঠা  লংমার্চ : সোনারগাঁওয়ে চার স্পট পরিদর্শন জেলা জামায়াতের, প্রস্তুতি প্রায় সম্পন্ন তিন ভুয়া ডিজিএফআই আটক, ওয়াকিটকি ও ভূয়া পরিচয়পত্র উদ্ধার রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি রূপগঞ্জে ট্রাক চাপায় বৃদ্ধ শ্রমিকের মৃত্যু সোনারগাঁওয়ে ৫৩ তম বাংলাদেশ জাতীয় স্কুলের পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত  সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক অদম্য ইচ্ছাশক্তিতে ডাক্তারি পাস, সোনারগাঁওয়ের গর্ব ফাতেমা করিম মীম সিদ্ধিরগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার

রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা পরিবারের সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে রেখে স্বর্ণালংকারসহ নগদ টাকা লুট করে নিয়ে গেছে।

শুক্রবার ভোরে উপজেলার মালিয়াবো গ্রামে ঘটে এ ডাকাতির ঘটনা। ডাকাতির ঘটনাকে কেন্দ্র করে ব্যবসায়ী পরিবারসহ আশপাশের এলাকার মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

ব্যবসায়ী হাজী আব্দুর রশিদ মিয়া জানান, শুক্রবার ভোর সাড়ে তিনটার দিকে ৮ থেকে ১০ জনের একদল মুখোশ পরা ডাকাত রামদা, চাপাতিসহ বিভিন্ন ধরনের অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বাড়ির দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে। এরপর আব্দুর রশিদ মিয়ার গলায় ছুড়ি ধরে স্ত্রী সাফিয়া বেগমকে বেঁধে ফেলে। এক পর্যায়ে পুত্রবধূ কনা বেগমকেও চোখ বেঁধে ফেলে। পরে ঘরের আলমারি ভেঙে চার ভরি স্বর্ণ ও নগদ চার লাখ টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুটে নেয়। এ সময় ডাকাতরা পুরো ঘরের জিনিসপত্র ভেঙে লন্ডভন্ড করে ফেলে। এ বিষয়ে কোন প্রকার বাড়াবাড়ি করলে আরো বড় ধরনের ক্ষতি করা হবে বলেও হুমকি দেয়া হয়। পরে ডাকাতরা পরিবারের সকলকে বেঁধে রেখে লুট করে পালিয়ে যায়। এক পর্যায়ে আত্মচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে হাত-পা বাঁধা অবস্থায় তাদের উদ্ধার করে।

এই ঘটনার পর থেকেই ব্যবসায়ী পরিবারসহ আশপাশের এলাকার মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, ডাকাতের ঘটনার বিষয় কেউ লিখিত অভিযোগ করেনি। তবে, সামাজিক যোগাযোগের মাধ্যমে এ ধরনের একটি ঘটনার ভিডিও আমরা পাই। ঘটনাটি চুরি না ডাকাতি তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD