শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন মাদক ব্যবসায়ী সোনারগাঁওয়ে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্কুল শিক্ষকের জমি দখলের চেষ্ঠা  লংমার্চ : সোনারগাঁওয়ে চার স্পট পরিদর্শন জেলা জামায়াতের, প্রস্তুতি প্রায় সম্পন্ন তিন ভুয়া ডিজিএফআই আটক, ওয়াকিটকি ও ভূয়া পরিচয়পত্র উদ্ধার রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি রূপগঞ্জে ট্রাক চাপায় বৃদ্ধ শ্রমিকের মৃত্যু সোনারগাঁওয়ে ৫৩ তম বাংলাদেশ জাতীয় স্কুলের পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত  সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক অদম্য ইচ্ছাশক্তিতে ডাক্তারি পাস, সোনারগাঁওয়ের গর্ব ফাতেমা করিম মীম সিদ্ধিরগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার

সোনারগাঁওয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন মাদক ব্যবসায়ী

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের বৈদ্যেরবাজার ইউনিয়নের পশ্চিম দামোদরদী গ্রামে ৩শ টাকার নন রেজিস্ট্রার স্ট্যাম্পে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়ার ঘোষণা দিয়েছেন মাদক ব্যবসায়ী মো.বিল্লাল হোসেন ।
শুক্রবার বিকেলে ওই গ্রামে মাদক বিরোধী সভায় এ মুচলেকা দেন। বিল্লাল হোসেন ওই গ্রামের আব্দুল সালামের ছেলে।
জানা যায়, উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের পশ্চিম দামোদরদী গ্রামে সম্প্রতি মাদক ব্যবসা ও সেবনকারীদের দৌরাত্ম বেড়ে যায়। এতে করে উঠতি বয়সের যুবকরা মাদকের দিকে ঝুঁকে পড়ে। ফলে ওই এলাকায় মাদকের টাকা জোগাড় করতে যুবকরা বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ডে জড়িয়ে পড়েছে।  বিষয়টি জানতে পেরে সোনারগাঁও উপজেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী আল মুজাহিদ মল্লিক মাদক বিরোধী সভার আয়োজন করেন। সেখানে ওই এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী বিল্লাল হোসেনকে উপস্থিত করা হয়। সেখানে তাদের বিষয়ে প্রায় দু’ঘন্টা আলোচনা করা হয়। আলোচনার এক পর্যায়ে তার ভুল বুঝতে পেরে তারা মাদক ব্যবসা ছাড়ার ঘোষণা দেন।
মাদক বিরোধী সভায় বৈদ্যেরবাজার ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইয়ামিন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সহ-সভাপতি ও আসন্ন সোনারগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. আল মুজাহিদ মল্লিক।
এসময় বক্তব্য রাখেন, বিএনপি নেতা গাজী আওলাদ হোসেন, মো. সেলিম মিয়া, মো. মহসিন মিয়া, গোলজার হোসেন প্রমুখ ।
মাদক ব্যবসা ছেড়ে দেওয়ার ঘোষণা পর বিল্লাল হোসেন বলেন, তিনি ভুল করেছেন। সমাজকে ভালো রাখার জন্য তিনি এ ব্যবসা ছেড়ে দিলেন। ভবিষ্যতে মাদক ব্যবসা করার মন মনষিকতা তৈরি হলে তিনি স্বেচ্ছায় পুলিশের কাছে ধরা দিবেন।
সোনারগাঁও থানার ওসি আব্দুল বারিক বলেন, মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়ার বিষয়টি ভালো উদ্যোগ । পুলিশের নজরদারি বাড়িতে মাদক ব্যবসায়ীদের এ পেশা থেকে ফিরিয়ে আনতে পারলে সমাজ ও রাষ্ট্র উপকৃত হবে।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD