সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ের মেয়ে জয়ার প্রথম মিউজিক ভিডিও ‘মনঘুড়ি’ প্রকাশ সোনারগাঁওয়ে চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার সোনারগাঁওয়ে গর্ব শহিনুর নাহার প্রিয়তি,  স্বপ্নপূরণ করে ডাক্তার হলেন  সরকার ওয়াদা লঙ্ঘন করেছে- শফিকুর রহমান মডেল মাদ্রাসা হিসেবে গড়ে তোলা হবে নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসাকে রূপগঞ্জে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে প্রধান আসামি সাদ গ্রেপ্তার সোনারগাঁওয়ে এক কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার সোনারগাঁওয়ে মাদকসেবনের দায়ে তিনজনের দুই মাসের কারাদণ্ড সোনারগাঁওয়ে যুবদল কর্মীসহ ৪ জনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, বাড়িঘর ভাংচুর ও লুটপাট সোনারগাঁওয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন মাদক ব্যবসায়ী

সোনারগাঁওয়ের মেয়ে জয়ার প্রথম মিউজিক ভিডিও ‘মনঘুড়ি’ প্রকাশ

 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ:

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মেয়ে ও ফ্রান্সপ্রবাসী সংগীতশিল্পী জয়া বর্মণ-এর প্রথম মৌলিক মিউজিক ভিডিও ‘মনঘুড়ি’ প্রকাশিত হয়েছে।

গত ৫ সেপ্টেম্বর গানটি সংগীতশিল্পী সমরজিৎ রায়-এর ভেরিফায়েড ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং Apple Music, Spotify-সহ বিভিন্ন আন্তর্জাতিক ডিজিটাল মিউজিক প্ল্যাটফর্মে উন্মুক্ত করা হয়।

রোমান্টিক ঘরানার বাংলা আধুনিক এই দ্বৈত গানের কথা লিখেছেন সঞ্জয় রায়। সুর ও সংগীতায়োজন করেছেন সমরজিৎ রায়। গানটিতে কণ্ঠ দিয়েছেন জয়া বর্মণ ও সমরজিৎ রায়।

নিজের প্রথম মৌলিক গান প্রকাশের অনুভূতি জানিয়ে জয়া বর্মণ বলেন, “গানটি আমার খুবই প্রিয়। এমন একটি সুন্দর কম্পোজিশনের অপেক্ষায় ছিলাম অনেক দিন। সমরজিৎ দার সুর ও সঞ্জয় দার কথায় গানটি দারুণ হয়েছে। আমরা সবাই গানটি নিয়ে আশাবাদী। আশা করছি শ্রোতাদেরও ভালো লাগবে।”

সমরজিৎ রায় বলেন, “শ্রোতাদের জন্য একটি মিষ্টি ও হৃদয়ছোঁয়া রোমান্টিক গান উপহার দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি গানটি সবার মন ছুঁয়ে যাবে।”

রোমান্টিক কথা, সুর এবং দুই শিল্পীর সুরেলা কণ্ঠের সমন্বয়ে নির্মিত ‘মনঘুড়ি’ ইতোমধ্যে দেশ-বিদেশের শ্রোতাদের কাছে ইতিবাচক সাড়া পাচ্ছে।

সম্প্রতি বাংলাদেশ সফরে এসে জয়া বর্মণ গানটির রেকর্ডিং ও মিউজিক ভিডিওর কাজ সম্পন্ন করেন। একই সফরে তিনি দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে একক সংগীত পরিবেশন করে প্রশংসা কুড়ান। এছাড়া বাংলা লোকসংগীত নিয়ে তার কাজ বিভিন্ন জাতীয় দৈনিক, অনলাইন সংবাদমাধ্যম ও টেলিভিশনে গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে। উল্লেখযোগ্য অনুষ্ঠানগুলোর মধ্যে রয়েছে মাছরাঙা টিভির ‘রাঙা সকাল’, বাংলা ভিশনের ‘দিন প্রতিদিন’ এবং চ্যানেল ওয়ানের ‘বিনোদন আড্ডা’।

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের কৃতি সন্তান জয়া বর্মণের এই প্রথম মৌলিক মিউজিক ভিডিও প্রকাশকে ঘিরে সংগীতপ্রেমীদের মধ্যে উৎসাহ দেখা দিয়েছে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD