প্রচ্ছদ

সোনারগাঁওয়ে যুব ক্রীড়া প্রতিমন্ত্রী ও পরিকল্পনা প্রতিমন্ত্রীর সাথে এমপি খোকার সৌজন্য সাক্ষাত

সোনারগাঁও নিউজ ২৫ মে ২০২২ , ৭:১২ পিএম প্রিন্ট সংস্করণ

ক্রীড়া প্রতিবেদক,  সোনারগাঁও নিউজ : 
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ডঃ শামসুল আলমের সাথে বুধবার দুপুরে সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় সৌজন্য সাক্ষাত করেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা।
এ সময় সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল এমপি ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ডঃ শামসুল আলমকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ও সোনারগাঁওয়ের উন্নয়নের বিভিন্ন চিত্র তুলে ধরেন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনারগাঁও
উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহি, উপজেলা চেয়ারম্যান এডভোকেট শামসুল ইসলাম ভুইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, সোনারগাঁও উপজেলা যুব উন্নয়ন অফিসার ইয়াসিনুল হাবিব তালুকদার, উপজেলা জাতীয় পার্টি সাধারণ সম্পাদক আবু নাইম ইকবাল,জাতীয় পার্টি সোনারগাঁও পৌরসভার সভাপতি এম এ জামান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি, , জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি কেন্দ্রীয় নেতা হাজী জাবেদ রায়হান, আনিসুর রহমান বাবু,,ওমর ফারুক টিটু,,জাতীয় পার্টি নেতা মোশাররফ মোল্লা, আক্তার হোসেন, হাজী মুক্তার হোসেন,   নোয়াগাও ইউনিয়নের জাতীয় পার্টি আহবায়ক দেওয়ান উদ্দিন চুন্নু, সনমান্দি  ইউনিয়ন জাতীয় পার্টি আহবায়ক আবুল হোসেন,,হাসান ইমাম, মজিবুর রহমান মেম্বার, সাকিব হাসান মেম্বার, দাইয়ান মেম্বার,  জেলা যুব সংহতি নেতা কাজী নাজমুল ইসলাম লিটু,মহিলা পার্টি নেত্রী রুনা আক্তার মেম্বার ও স্থানীয় বিভিন্ন নেতা-কর্মীরা।