অপরাধ

সোনারগাঁওয়ে র‍্যাবের অভিযানে ২ মাদক কারবারি  গ্রেফতার 

সোনারগাঁও নিউজ ২৭ নভেম্বর ২০২১ , ১০:২৪ এএম প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ : 
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে  র‍্যাবের  অভিযানে মহিলাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়ারচর এলাকায়  গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১  মাদক বিরোধী এ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার  করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলো মোঃ সায়েম (৩০) ও স্মৃতি  আক্তার মিষ্টি (১৯)।
 এ সময় ১০ কেজি গাঁজাসহ মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়। সোনারগাঁও থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।