বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে বন্ধুদের সঙ্গে মেঘনা নদীতে গোসল করতে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু সোনারগাঁওয়ে মহাসড়কে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা মোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমানের উঠান বৈঠক শ্রমিক আন্দোলনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আড়াই ঘন্টা যান চলাচল বন্ধ  সোনারগাঁওয়ে যুবদল নেতার সংঘবদ্ধ ধর্ষণের শিকার নারীর বাড়ি ফিরতে ভয় মামলার কারণে শিক্ষা মন্ত্রণালয়ের কাজের গতি কমে যাচ্ছে- শিক্ষামন্ত্রী সোনারগাঁওয়ে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে  যুবদল নেতাসহ দুইজন গ্রেপ্তার সোনারগাঁওয়ে বিএনপির  ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সোনারগাঁওয়ে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা সোনারগাঁওয়ে একটি শপিংমলের মোবাইল  ফোনের দোকানে দুর্ধর্ষ চুরি, আইফোনসহ ১৪৬ মোবাইল খোয়া

আইকন ইন্টারন্যাশনাল স্কুলের বৃত্তি সনদ বিতরন

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মোগরাপাড়া এলাকার আইকন ইন্টারন্যাশনাল স্কুলের বৃত্তি সনদ বিতরন করা হয়েছে।
বুধবার দুপুরে মোগরাপাড়া ষোলপাড়া আমতলা এলাকার ওই শিক্ষা প্রতিষ্ঠানে শেখ দিদারুল ইসলাম রাজিব স্বরনে ২০২৩ শিক্ষা বর্ষের এ বৃত্তি সনদ বিতরণ করা হয়।
বর্ণাঢ্য এ আয়োজনে মোগড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ আবদুল্লাহ আল কায়সার।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোস্তফা কামাল নিলু, সোনারগাঁও উপজেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি মাসুম চৌধুরী, ধর্ম বিষয়ক সম্পাদক নুরে আলম সিদ্দীক ,সোনারগাঁও উপজেলা ছাত্রলীগ সভাপতি রাশেদুল ইসলাম রাসেল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর, মোগড়াপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য  শিপন সরকার, আবুল কালাম প্রধান,এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি এম,এ,মোহিন, ডা: দেবব্রত দাস, স্কুল কমিটির সদস্য আনোয়ার পারভেজ ইয়ানুর, শেখ মোক্তার হোসেন, আইকন ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক শেখ জাহিদূল ইসলাম রাহিম, শিক্ষক আরিফুল ইসলাম রাকিব প্রমুখ।
এসময় আইকন ইন্টারন্যাশনাল স্কুলের সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে ৩৬ জন বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সনদ বিতরন করা হয়।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD