বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে বন্ধুদের সঙ্গে মেঘনা নদীতে গোসল করতে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু সোনারগাঁওয়ে মহাসড়কে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা মোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমানের উঠান বৈঠক শ্রমিক আন্দোলনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আড়াই ঘন্টা যান চলাচল বন্ধ  সোনারগাঁওয়ে যুবদল নেতার সংঘবদ্ধ ধর্ষণের শিকার নারীর বাড়ি ফিরতে ভয় মামলার কারণে শিক্ষা মন্ত্রণালয়ের কাজের গতি কমে যাচ্ছে- শিক্ষামন্ত্রী সোনারগাঁওয়ে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে  যুবদল নেতাসহ দুইজন গ্রেপ্তার সোনারগাঁওয়ে বিএনপির  ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সোনারগাঁওয়ে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা সোনারগাঁওয়ে একটি শপিংমলের মোবাইল  ফোনের দোকানে দুর্ধর্ষ চুরি, আইফোনসহ ১৪৬ মোবাইল খোয়া

আজহারুল ইসলাম মান্নানের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নানের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের শহিদনগর এলাকায় আর্দশ তাহেরপুর নুর জামে মসজিদের সভাপতি ও ইউনিয়ন বিএনপি নেতা রবিউল ভূইয়ার উদ্যোগে ও পিরোজপুর ইউনিয়ন বিএনপি নেতা আবুল কালাম ভূইয়ার আয়োজনে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আর্দশ তাহেরপুর নুর জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন তাহেরপুর নুর জামে মসজিদের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, পিরোজপুর ইউনিয়ন বিএনপি নেতা আয়েব আলী, মুজিবুর রহমান, সিরাজুল ইসলাম, বাদশা মিয়া, মোস্তফা মোল্লা, হোসেন আলী, আব্দুল মান্নান, দীল মোহাম্মদ, হযরত আলী, শাহজাহান, দীন ইসলাম, আমির হোসেন, শাকিল হোসেন, জাকির হোসেন, সাহেব আলী প্রমূখ।
সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি ও কার্য নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নানের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া পরিচালনা করেন আর্দশ তাহেরপুর নুর জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুর রউফ।
এসময় জিয়া পরিবারের সকল সদস্যদের জন্য দোয়া করা হয়। মিলাদ ও দোয়া শেষে স্থানীয়দের মাঝে মিষ্টি বিতরন করা হয়।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD