শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে মেঘনা নদীতে ট্রলার ডুবি : দ্বিতীয় দিনেরও নিখোঁজ ৪ জনের সন্ধান মেলেনি মেঘনায় ট্রলারডুবি: উদ্ধার কাজ পরিদর্শনে এমপি আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁওয়ে অবৈধ চুনা ও ঢালাই ফ্যাক্টরি বন্ধের দাবিতে “পরিবেশ রক্ষা আন্দোলন” এর মানববন্ধন  ১০ বছর পঙ্গু হয়ে থাকা অসহায় সালেহার পাশে এমপি পুত্র সজিব মেঘনা নদীতে ট্রলার ডুবিতে ১ নারী নিহত, একই পরিবারের ৪ জন নিখোঁজ   সোনারগাঁওয়ে মেঘনায় ডুবে ৩ শিক্ষার্থীর মৃত্যু: শোকাহত পরিবারের পাশে এমপি মান্নান সোনারগাঁও পৌরসভার সাবেক মেয়র সাদেকুর রহমান ভূঁইয়ার ইন্তেকাল সোনারগাঁওয়ে মসজিদে কোরআন অবমাননার অভিযোগে যুবক আটক সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশের দুই সদস্য, পুলিশের অস্বীকার সোনারগাঁওয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

মেঘনায় ট্রলারডুবি: উদ্ধার কাজ পরিদর্শনে এমপি আজহারুল ইসলাম মান্নান

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় চলমান উদ্ধার কার্যক্রম পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও- সিদ্ধিরগঞ্জ ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।
শুক্রবার বিকেলে তিনি এ উদ্ধার কার্যক্রম পরিদর্শন করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিন্নাত, সোনারগাঁও থানা অফিসার্স ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক, সোনারগাঁও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান, প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু,
সোনারগাঁও পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাহিম, বৈদ্যেরবাজার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসেন বৈদ্যেরবাজার ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমানসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এমপি মান্নান দুর্ঘটনায় নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং নিখোঁজদের দ্রুত সন্ধান ও নিরাপদ উদ্ধারের প্রত্যাশা করেন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বৈদ্যেরবাজার ইউনিয়নের সোনাময়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ট্রলারডুবির ঘটনায় একজন নারী নিহত এবং একই পরিবারের চারজন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিস, নৌপুলিশ ও থানা পুলিশ উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD