রবিবার, ১৪ জুন ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
মামলার কারণে শিক্ষা মন্ত্রণালয়ের কাজের গতি কমে যাচ্ছে- শিক্ষামন্ত্রী সোনারগাঁওয়ে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে  যুবদল নেতাসহ দুইজন গ্রেপ্তার সোনারগাঁওয়ে বিএনপির  ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সোনারগাঁওয়ে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা সোনারগাঁওয়ে একটি শপিংমলের মোবাইল  ফোনের দোকানে দুর্ধর্ষ চুরি, আইফোনসহ ১৪৬ মোবাইল খোয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের গণমুখী বাজেটে সোনারগাঁওয়ে বিএনপির আনন্দ মিছিল সোনারগাঁওয়ে অবৈধ গ্যাস সংযোগে চুনা কারখানার মালিকের কারাদণ্ড ও জরিমানা বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদে গ্রাম্য আদালতের বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত  জাপানের ‘মিনিস্টার’স অ্যাওয়ার্ড’ পেলেন সোনারগাঁওয়ের কৃতি সন্তান ওয়াহিদ ইবনে রেজা সোনারগাঁওয়ে হোসেনপুর এসপি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির পরিচিতি সভা ও গণসংবর্ধনা 

আমাদের ধোঁকা দিয়ে একটি দল ক্ষমতা যাওয়ার রঙিন স্বপ্ন দেখছিলেন- সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, একটি স্বার্থান্বেষী দল আমাদের ধোকা দিয়ে ক্ষমতায় যাওয়ার রঙ্গিন স্বপ্ন দেখেছিলেন। তাদের স্বপ্ন বাস্তবায়ন হবে না। তারা ক্ষমতায় গিয়ে শরিয়া আইন বাস্তবায়ন করবে না এবং শরিয়া অনুযায়ী দেশ পরিচালনা করবে না। তিনি আরো বলেন, আমাদের পাশ্ববর্তী রাষ্ট্র বন্ধুসূলভ আচরণ করবে এটাই বাস্তবতা। কিন্তু ভারতের বন্ধুসূলভ আচরণ আমরা ইতিহাসে পাইনি। একটি দল ভারতের সঙ্গে গোপনে নিয়মিত বৈঠক করে যাচ্ছে। ওই দলটি পরিক্ষিত সাথীদের সঙ্গে প্রতারণা করতে পারে। তারা ক্ষমতায় গেলে জনগণের সাথে প্রতারণা করবে। এ প্রতারকদের ক্ষমতায় যাওয়ার আমরা সিঁড়ি হতে চাই না। সে কারণে আমরা বিষয়টি বুঝতে পেরে ১১ দলীয় জোট ছেড়ে দিয়েছি।
শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কাঁচপুরে বালুর মাঠ এলাকায় নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
নির্বাচনী জনসভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ-৩ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী গোলাম মসীহ।
সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম আরো বলেন, আমরা যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে যে পথ চলছিলাম। সেই লক্ষ্য উদ্দেশ্য ম্লান করে রঙিন স্বপ্ন যারা দেখেছে, তাদের মাধ্যমে জাতি ও দেশ প্রতারিত হবে। দেশ আবারও অশ্চিয়তার দিকে চলে যাবে।
তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে রাজনীতি করে। আমি নিজেও এমপি প্রার্থী হইনি। মন্ত্রিত্বের জন্য রাজনীতি করিনা। দেশ ও জনগণের কল্যাণের জন্য আমরা রাজনীতি করি। ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য আমাদের রাজনীতি। ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্যই রাজনীতি।
তিনি আরো বলেন, ৭১ সালে যে আশা ও লক্ষ্য নিয়ে এ দেশের মানুষ দেশ স্বাধীন করেছিল। লাখ লাখ মানুষ জীবন দিয়েছিল, মা সন্তান হারিয়েছিল। দেশ স্বাধীনের লক্ষ্য ছিল সাম্য মানবিক মর্যাদা ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। কিন্তু ৫৪ বছর যারা দেশ পরিচালনা করেছে তাদের মাধ্যমে লক্ষ্যগুলো একটিও বাস্তবায়ন দেখিনি। ২৪ শের ৫ আগষ্ট দেশে অভূত্থান হয়েছে। অভূত্থানের পর ন্যায় বিচার প্রতিষ্ঠা করা আমাদের শপথ হওয়ার কথা ছিল। কিন্তু আমাদের দেশে ফাঁসির আসামীদেরও ছেড়ে দেওয়ার মতো ঘটনা আমরা দেখছি।
নির্বাচনী জনসভায় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মাওলানা দ্বীন ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের সোনারগাঁও উপজেলা শাখার সভাপতি ফারুক আহাম্মেদ মুন্সি, সাবেক সভাপতি সানাউল্লাহ নুরীসহ ইসলামী আন্দোলনের অন্যান্য নেতৃবৃন্দ। এসময় নারায়ণগঞ্জ-৩ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী গোলাম মসীহকে ভোট দেওয়ার জন্য আহবান জানিয়েছেন সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD