সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে গণসংযোগের মধ্য দিয়ে যুবদল নেতা চেয়ারম্যান প্রার্থী ঘোষণা ‘বিএনপিরে মামলা দিমু, আওয়ামী লীগরে কোলে লইয়া নাচমু’- সোনারগাঁওয়ে বিএনপি নেতার এ বক্তব্য ঘিরে আলোচনা সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ চারজনকে কুপিয়ে জখম বারদীতে এক হাজার গাছের চারা রোপণ সোনারগাঁওয়ে চেয়ারম্যান প্রার্থী ঘোষনা দেওয়ায় বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকির অভিযোগ সোনারগাঁওয়ে ১০ টাকা চাঁদা না পেয়ে অটোরিকসা চালক হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার সোনারগাঁওয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান সোনারগাঁওয়ে অবৈধ ফুটপাত দখল ও রাস্তায় পার্কিং করার অপরাধে ১৫ জনকে গ্রেফতার সোনারগাঁওয়ে ১৯ মামলার আসামি দুর্ধর্ষ ডাকাত সর্দার সোহান গ্রেফতার সোনারগাঁওয়ে দুটি অবৈধ চুনা কারখানা গুড়িয়ে দিয়েছে তিতাস 

জামপুরে ব্যবসায়ী নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক,  জামপুর :

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এক ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন। উপজেলার  জামপুর ইউনিয়নের কাঠারাবো এলাকার সোহেল নামের ওই ব্যবসায়ী নিখোঁজ হন।  রোববার বিকেল থেকে তিনি নিখোঁজ হন। সোমবার বিকেলে নিখোঁজ সোহেলের স্ত্রীর বড় ভাই মো. কবির হোসেন বাদি হয়ে সাধারণ ডায়েরী করেছেন।

জানা যায়, উপজেলার জামপুর ইউনিয়নের কাঠারাবো গ্রামের আবদুল জব্বার মিয়ার ছেলে সোহেল ওই এলাকায় মেশিনারিজ ডট কম প্রাইভেট লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান খুলে মেশিনারিজ নিজে তৈরি করে বিক্রি করে থাকেন। সারাদিন ওই প্রতিষ্ঠানে কাজ শেষে রোববার বিকেল ৩টার দিকে বের হয়ে আর বাড়ি বা তার ব্যবসা প্রতিষ্ঠানে ফিরে আসেনি। তার ব্যবহৃত দুটি মোবাইল বন্ধ রয়েছে। নিখোঁজ সোহেলের বয়স আনুমানিক ৩৭। উচ্চতা ৫ফুট ৩ ইঞ্চি, গায়ের রং কালো, গায়ে ব্ল রঙের গেঞ্জি ও ব্ল রঙের টাউজার। মুখে দেড় ইঞ্চি পরিমাণ দাড়ি ও গোফ ছিল।

সোনারগাঁও থানার পরিদর্শক তদন্ত মোহাম্মদ আহসান উল্লাহ সোনারগাঁও নিউজকে জানান, নিখোঁজ ব্যবসায়ীর সন্ধানে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD