বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:০১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পাওয়ায় রুহুল কবির রিজভীকে মামুন মাহমুদের ফুলেল শুভেচ্ছা সোনারগাঁওয়ে ২০০ বোতল ফেনসিডিল ও ৬ কেজি গাঁজা, মাদক মামলায় যুবকের যাবজ্জীবন রূপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার ৩ নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে গণঅনশন সিদ্ধিরগঞ্জে ফার্নিচারের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু আড়াইহাজারে প্রসূতির সিজারে বিলম্ব, অবহেলায় নবজাতকের মৃত্যুর ঘটনায় লাখ টাকায় মীমাংসা সোনারগাঁওয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে ট্রাক ডাকাতিকালে ভুয়া পুলিশ গ্রেফতার মঈন খানের সাথে সাখাওয়াতের সৌজন্য সাক্ষাৎ তরুণদের রক্ত যেন বৃথা না যায়– সাখাওয়াত

কাঁচপুরে ফুটপাতে চাঁদাবাজীকালে দুই চাঁদাবাজকে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ফুটপাতে চাঁদাবাজীকালে ২ চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব সদস্যরা। বুধবার রাতে উপজেলার শিল্পাঞ্চাল কাঁচপুর হকার্স মার্কেট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে চাঁদাবাজির ১৪ হাজার ৭শ’ ৫ টাকাও উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন সোনারগাঁওয়ের কাঁচপুর সোনাপুর এলাকার মৃত হাজী পিয়ার আলীর ছেলে নজরুল ইসলাম (৩৮), ও ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ার চাতুয়া শরিফ মধ্যপাড়া ্ এলাকার মৃত তোতা মিয়ার ছেলে লাবলু ভূঁইয়া (৪৯)।

বৃহস্পতিবার দুপুরে র‌্যাব ১১ এর প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-১১ এর সহকারী পরিচালক এএসপি রিজওয়ান সাঈদ জিকু এ তথ্য জানান।

তিনি জানান, কাঁচপুর হকার্স মার্কেট এলাকায় ফুটপাতের অস্থায়ী দোকান মালিকদের ভয়ভীতি দেখিয়ে ও হুমকি দিয়ে চাঁদাবাজি করার অপরাধে তাদের গ্রেফতার করা হয়। দীর্ঘদিন তারা ফুটপাতের বিভিন্ন অস্থায়ী দোকান মালিকদের গুরুতর আঘাত এবং ক্ষয়ক্ষতির ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক দোকানপ্রতি ১শ’ থেকে ২শ’ টাকা হারে অবৈধ চাঁদা আদায় করে আসছিল। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই চাঁদাবাজকে গ্রেফতার করা হয়। চাঁদাবাজী বন্ধে র‌্যাবের এ অভিযান অব্যহত থাকবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD