শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে ট্রাক চাপায় এক মোটরসাইকেল আরোহী হাফেজ নিহত সোনারগাঁওয়ে পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ ডা. সৈয়দ মোহাম্মদ শাহীন খন্দকারের ইন্তেকাল আগামী ৪-৫ বছরের মধ্যে সড়ক-সেতুতে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হবে ভোলা- নৌপরিবহন মন্ত্রী সোনারগাঁওয়ে মাদককারবারী, মাদকসেবীসহ ৩০ জন গ্রেফতার, মাদক উদ্ধার সোনারগাঁওয়ে পশু খাদ্যের লাইসেন্স না থাকায় ব্যবসায়ীকে অর্থ জরিমানা সোনারগাঁওয়ে আদালতের নির্দেশনা অমান্য করে বালু ভরাট করে জমি দখলের অভিযোগ সোনারগাঁওয়ের মেয়ে জয়ার প্রথম মিউজিক ভিডিও ‘মনঘুড়ি’ প্রকাশ সোনারগাঁওয়ে চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার সোনারগাঁওয়ে গর্ব শহিনুর নাহার প্রিয়তি,  স্বপ্নপূরণ করে ডাক্তার হলেন 

কাঁচপুরে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কাঁচপুরে মহাসড়কের সড়ক ও জনপদের জায়গা দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। সড়ক ও জনপদ বিভাগ (সওজ) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রায় দুই শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়।

মঙ্গলবার দুপুরে থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁওয়ে কাঁচপুর বাসস্ট্যান্ড থেকে নয়াবাড়ির, বিসিক শিল্পনগরীর ১ ও ২ নং ফটকের উভয় পাশের এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে।

উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সড়ক ও জনপদ বিভাগ ঢাকা জোনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান মিয়া। এসময় নারায়ণগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মেহেদী ইকবাল, উপ-সহকারী প্রকৌশলী আবুল হোসেনসহ সোনারগাঁও থানা ও কাঁচপুর হাইওয়ে থানার বিপুল সংখ্যক পুলিশ উপস্থিত ছিলেন।

জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই এলাকার আওয়ামীলীগের নেতাকর্মীরা সড়ক ও জনপদ বিভাগের জায়গা দখল করে দোকানপাট নির্মাণ করে লাখ লাখ টাকা চাঁদা উত্তোলন করে থাকে। সম্প্রতি বিষয়টি সড়ক ও জনপদ বিভাগের নজরে এলে মঙ্গলবার এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

সড়ক ও জনপথের ঢাকা জোনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান মিয়া জানান, কাঁচপুর বাস স্ট্যান্ড থেকে বিসিক পর্যন্ত সড়কের দু’ পাশে অবৈধভাবে গড়ে উঠা প্রায় দুই শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়। এছাড়াও প্রায় ১০-১২টি বাস বাস কাউন্টার ভেঙে দেওয়া হয়। এতে সড়কের দুই পাশে প্রায় দেড় কিলোমিটার সওজের জমি উদ্ধার হয়েছে। উচ্ছেদ অভিযান দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত পরিচালনা করা হয়।

 

 

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD