বুধবার, ১০ জুন ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সাংবাদিক রাসেল আদিত্যের বাসায় দুর্ধর্ষ চুরি আমলাপাড়া আদর্শ শিশু সরকারি প্রাথমিক স্কুলের অভিভাবক নির্বাচনে মনোনয়ন ফরম জমা দিতে বাধা  বজলুর রহমান হোসেনপুর এস পি ইউনিয়ন হাই স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন সোনারগাঁওকে বিশ্ববাসীর কাছে পরিচিত করতে নেওয়া হচ্ছে বিশেষ পরিকল্পনা- এমপি মান্নান সোনারগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান সোনারগাঁওয়ে কাভার্ডভ্যান খাদে পড়ে চালক নিহত সোনারগাঁওয়ে বাবার মৃত্যুর খবর দিতে গিয়ে ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার সোনারগাঁওয়ে মাদকাসক্ত চিকিৎসা কেন্দ্রে মাদকাসক্ত রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ সোনারগাঁওয়ে সরকারী রাস্তা বন্ধের অভিযোগ এনসিপি নেতার বিরুদ্ধে সোনারগাঁওয়ে লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস উদযাপন, লাখো ভক্তদের ঢল

চাঁদা না পেয়ে ওষুধ ব্যবসায়ীকে হাত-পা ভেঙ্গে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নরায়ণগঞ্জে সোনারগাঁওয়ে পাঁচ লাখ টাকা চাঁদা না পেয়ে এক ওষুধ ব্যবসায়ীকে হাত-পা ভেঙ্গে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

শনিবার রাতে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের চৌরাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ওই ব্যবসায়ীকে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ঢামেকে নিয়ে যায়। এ ঘটনায় ওই ব্যবসায়ীর বড় ভাই মাসুম মিয়া বাদী হয়ে রোববার সকালে সোনারগাওঁ থানায় অভিযোগ দায়ের করেছেন। তবে এ ঘটনায় অভিযোগ দায়ের করা হলেও কোন মামলা হয়নি।

জানা যায়, উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের চৌরাপাড়া পাচআনী পাড়া এলাকার মোতালিব মিয়ার ছেলে ওষুধ ব্যবসায়ী মামুনুর রশিদ জামপুর ইউনিয়নের তালতলা বাজারে ফার্মেসীতে ওষধের ব্যবসা পরিচালনা করেন। গত ২০২৪ সালের  আগষ্ট মাসে তাদের বিল্ডিং নির্মাণকালে তার কাছে একই গ্রামের মন্না মিয়ার ছেলে হারুন ও তার লোকজন ৫ লাখ টাকা চাদাঁ দাবী করে। এনিয়ে তাদের মধ্যে বিভিন্ন সময়ে কথাকাটাকাটি হয়। এর জের ধরে গত শনিবার রাতে মামুনুর রশিদ ফার্মেসী বন্ধ করে বাড়ি ফেরার পথে পূর্ব পরিকল্পিত ভাবে হারুনের নেতৃত্বে আসিফ, রায়হান, সুমন, সোহাগ, সেলিমসহ ৮-১০জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় তার হাত-পা ভেঙ্গে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। এসময় তার ডাক চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

ওষুধ ব্যবসায়ী মামুনুর রশিদের ভাই মাসুম মিয়ার দাবি, অভিযুক্ত হারুন তাদের প্রতিবেশী। তাদের সঙ্গে এক সময় জমি সংক্রান্ত বিরোধ ছিল। সম্প্রতি বিল্ডিং নির্মাণের সময় চাদাঁ না দেওয়ায় তার পরিবারের ওপর আক্রশ ছিল। শনিবার রাতে তালতলা বাজার থেকে বাড়ি ফেরার পথে তার ভাইকে একা পেয়ে কুপিয়ে জখম করে। তার দু’পা পিটিয়ে ভেঙ্গে ফেলা হয়।
অভিযুক্ত হারুনের দাবি, তিনি স্থানীয় একটি স্কুলের প্রধান শিক্ষক। ঘটনার দিন তিনি ঢাকায় তার ছেলেকে নিয়ে নাক কান গলা ইনস্টিটিউশনে ডাক্তারের কাছে গিয়েছিলেন। কে বা কারা তার ওপর হামলা করে তিনি জানেন না। তবে তাদের সঙ্গে জমি সংক্রান্ত বিরোধ থাকায় তাকে ফাঁসানোর চেষ্টা চলছে।সোনারগাঁও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খান সোনারগাঁও নিউজকে জানান, এঘটনায় থানায় অভিযোগ গ্রহন করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD