মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া  সোনারগাঁওয়ে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও কৃতি শিক্ষকদের সম্মাননা সোনারগাঁওয়ে জাতীয় মৎস্য সপ্তাহের আলোচনা ও র‍্যালি কারাবাস ও অসুস্থতার মধ্যেও তিনি কখনো জনগণের অধিকার নিয়ে আপস করেননি– এমপি মান্নান খালেদা জিয়ার জন্মদিনে খন্দকার খোরশেদের দোয়া মাহফিল ও শিক্ষা সামগ্রী, হুইল চেয়ার বিতরণ সিদ্ধিরগঞ্জে মামলার আসামি ধরতে গেলে পুলিশের ওপর হামলা, আহত ২ নারায়ণগঞ্জে ফিদে আন্তর্জাতিক রেটিং দাবা: ভারতের সৌরভ চৌবে চ্যাম্পিয়ন রূপগঞ্জে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু সোনারগাঁওয়ে ঈদগাঁয়ের জায়গা দখলের প্রতিবাদে ১২ গ্রামবাসীর মানববন্ধন

জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সোনারগাঁও উপজেলা বালিকা দল ফাইনালে

ক্রীড়া প্রতিবেদক,  সোনারগাঁও নিউজ ঃ

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ-১৭ খেলায় নারায়নগঞ্জ জেলা পর্যায়ে সোনারগাঁও উপজেলা বালিকা দল বিশাল জয় নিয়ে ফাইনালে।

রোববার নারায়ণগঞ্জ ওসমানী ষ্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় সোনারগাঁওয়ের অনুর্ধ-১৭ বালিকা দল ৭-০ গোলে নারায়ণগঞ্জ সদর উপজেলার বালিকা দল কে পরাজিত করে।

খেলায় সোনারগাঁওয়ের বৃষ্টি ৩ গোল, হাবিবা ২ গোল নূরজাহান ১ ও রূপালী ১ গোল করেন।

খেলার মাঠে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ প্রদান করেন, সোনারগাঁও ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবু নাইম ইকবাল, সোনারগাঁও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইয়াছিনুল হাবিব তালুকদার, ক্রীড়ানুরাগী মশিউর রহমান প্রমূখ।

আগামী ৩১মে সোনারগাঁও উপজেলার অনুর্ধ-১৭ বালিকা দল সোমবারের জয়ীদের সঙ্গে ফাইনালে মুখোমুখি হবে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD