বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
যারা পালিয়েছেন, তাঁরা আর কোনো দিন দেশে আসতে পারবেন না – খায়রুল ইসলাম সজিব সোনারগাঁওয়ে দু’জন ভুয়া এসআরবি সদস্য  গ্রেপ্তার  সোনারগাঁওয়ে বৃদ্ধের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগকে ‘অপপ্রচার’ দাবি তুলে সংবাদ সম্মেলন তিতাসের অভিযানে অবৈধ  ৫টি চুনা কারখানা গুঁড়িয়ে দেয়া হয়েছে,  তবে অধরাই মূল অপরাধীরা মেঘনায় ট্রলার ডুবি,চারদিন পর নিখোঁজ বাবার মরদেহ উদ্ধার যুবদল নেতা খায়রুল ইসলাম সজীবের বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে ফিরলেন সোনারগাঁওয়ে গরুর খামারীকে অপহরণ,  অপহৃত সাড়ে ৫ লাখ টাকা মুক্তিপনে মুক্তি মেঘনা নদীতে ট্রলারডুবি: একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার সোনারগাঁওয়ে মেঘনা নদীতে ট্রলার ডুবি : দ্বিতীয় দিনেরও নিখোঁজ ৪ জনের সন্ধান মেলেনি মেঘনায় ট্রলারডুবি: উদ্ধার কাজ পরিদর্শনে এমপি আজহারুল ইসলাম মান্নান

আবুল হাসনাত এসপিএল টি- টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

ক্রীড়া প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বীর মুক্তিযোদ্ধা আবুল হাসনাত এসপিএল টি- টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে।
 শুক্রবার সকালে সোনারগাঁও উপজেলার শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার।  টুর্নামেন্টের উদ্বোধন করেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ক্রীড়া ব্যক্তিত্ব ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।
ব্যাপক উৎসাহ উদ্দীপনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সামসুল ইসলাম ভুইঁয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আশরাফুজ্জামান, রফিকুল ইসলাম নান্নু,  আলী হায়দার, সাংগঠনিক সম্পাদক হাজী মো. সোহাগ রনি, সদস্য সানজিদ হাসনাত, সনমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ,  বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুল প্রমুখ। এ সময় উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সোনারগাঁও শেখ রাসেল স্পোটিং ক্লাবের আয়োজনে উদ্বোধনী ম্যাচে অংশ নেন সোনারগাঁও পৌরসভা সুপার এলিভেন বনাম মোগরাপাড়া ইয়াং ব্রাদার্স।
খেলায় মোগরাপাড়া ইয়াং ব্রাদার্স দল ২০ ওভারে ৯ ইউকেট হারিয়ে ১৮৫ রান সংগ্রহ করে। জবাবে সোনারগাঁও পৌরসভা সুপার এলিভেন ৩ ইউকেট হারিয়ে ১৮৬ রান সংগ্রহ করে জয় লাভ করেন। টুর্নামেন্টে ১১ দল অংশ নেবেন।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD