মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
তিতাসের অভিযানে অবৈধ  ৫টি চুনা কারখানা গুঁড়িয়ে দেয়া হয়েছে,  তবে অধরাই মূল অপরাধীরা মেঘনায় ট্রলার ডুবি,চারদিন পর নিখোঁজ বাবার মরদেহ উদ্ধার যুবদল নেতা খায়রুল ইসলাম সজীবের বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে ফিরলেন সোনারগাঁওয়ে গরুর খামারীকে অপহরণ,  অপহৃত সাড়ে ৫ লাখ টাকা মুক্তিপনে মুক্তি মেঘনা নদীতে ট্রলারডুবি: একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার সোনারগাঁওয়ে মেঘনা নদীতে ট্রলার ডুবি : দ্বিতীয় দিনেরও নিখোঁজ ৪ জনের সন্ধান মেলেনি মেঘনায় ট্রলারডুবি: উদ্ধার কাজ পরিদর্শনে এমপি আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁওয়ে অবৈধ চুনা ও ঢালাই ফ্যাক্টরি বন্ধের দাবিতে “পরিবেশ রক্ষা আন্দোলন” এর মানববন্ধন  ১০ বছর পঙ্গু হয়ে থাকা অসহায় সালেহার পাশে এমপি পুত্র সজিব মেঘনা নদীতে ট্রলার ডুবিতে ১ নারী নিহত, একই পরিবারের ৪ জন নিখোঁজ  

অগ্নিবীনা ক্রীড়া ও যুব সংঘের ডিগবার ফুটবল টুনামেন্টে রাইয়ান ট্রেডার্স চ্যাম্পিয়ন 

ক্রীড়া প্রতিবেদক,  সোনারগাঁও নিউজ:
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের অগ্নিবীনা ক্রীড়া ও যুব  সংঘের টিভি কাপ ডিগবার ফুটবল টুনামেন্টে ফাইনাল খেলায় রাইয়ান ট্রেডার্স চ্যাম্পিয়ন হয়েছে।
শুক্রবার বিকেলে সোনারগাঁও পৌর এলাকার সাহাপুর সাব রেজিষ্ট্রি অফিস সংলগ্ন মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় গোয়ালদী যুব সংঘ ক্লাবকে ২ -১ গোলে পরাজিত করে রাইয়ান ট্রেডার্স।
খেলায় প্রধান অতিথি ছিলেন  নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা।
সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের সভাপতিত্বে খেলা উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য আবু নাইম ইকবাল।
বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ রায়হান জয় ও আনিসুর রহমান বাবু, ব্যবসায়ী হাজী শাহজালাল মিয়া,সোনারগাঁও উপজেলা যুবলীগের সহ- সভাপতি আরমান হোসেন মেরাজ,  বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের সদস্য দেলোয়ার হোসেন বাবু, সাংবাদিক আল আমিন তুষার, শাহাদাত হোসেন রতন,  মাসুম মাহমুদ,  আব্দুল মতিন, আনিছুর রহমান,  আমিনউদ্দিন, সালাম মিয়া প্রমুখ।
খেলায় সার্বিক তত্বাবধানে অগ্নিবীনা ক্রীড়া ও যুব সংঘের সভাপতি সামসুদ্দোহা রাসেল ও সাধারণ সম্পাদক মশিউর রহমান।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD