বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে বন্ধুদের সঙ্গে মেঘনা নদীতে গোসল করতে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু সোনারগাঁওয়ে মহাসড়কে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা মোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমানের উঠান বৈঠক শ্রমিক আন্দোলনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আড়াই ঘন্টা যান চলাচল বন্ধ  সোনারগাঁওয়ে যুবদল নেতার সংঘবদ্ধ ধর্ষণের শিকার নারীর বাড়ি ফিরতে ভয় মামলার কারণে শিক্ষা মন্ত্রণালয়ের কাজের গতি কমে যাচ্ছে- শিক্ষামন্ত্রী সোনারগাঁওয়ে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে  যুবদল নেতাসহ দুইজন গ্রেপ্তার সোনারগাঁওয়ে বিএনপির  ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সোনারগাঁওয়ে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা সোনারগাঁওয়ে একটি শপিংমলের মোবাইল  ফোনের দোকানে দুর্ধর্ষ চুরি, আইফোনসহ ১৪৬ মোবাইল খোয়া

জামপুরে বশিরগাঁও প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদের মাঝে বই বিতরন 

 

মনির হোসেন, জামপুর থেকে :

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জামপুর ইউনিয়নের বশিরগাঁও গ্রামে নব নির্মিত বশিরগাঁও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা নতুন বই পেয়েছে।

শনিবার সকালে শিশু শ্রেণী থেকে শুরু করে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে এ বই বিতরণ করেন ওই স্কুলের দায়িত্বরত প্রধান শিক্ষক হাজী আব্দুল বাতেন মল্লিক মাস্টার। এসময় বশিরগাঁও গ্রামের মোজ্জাম্মেল মিয়া, খবির উদ্দিন প্রধানসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

গত ১৬ ডিসেম্বর জামপুর ইউনিয়নের বশিরগাঁও গ্রামের শিল্পপতি লায়ন আল মুজাহিদ মল্লিক তার ব্যক্তিগত উদ্যোগে জমি দান ও ঘর নির্মাণ করে বিদ্যালয়টি স্থাপন করেন।

আল মুজাহিদ মল্লিক বলেন, এ অঞ্চলের ছোট ছোট ছেলে মেয়েদের দূর্ভোগের কথা বিবেচনা করে এখানে স্কুল প্রতিষ্ঠা করেছি।এ বছর উপজেলা শিক্ষা অফিসে তালিকাভূক্ত করে বই পেয়েছি। আশা করি অচিরেই স্কুলটি সরকারি হবে। ইতোমধ্যে জমি হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সোনারগাঁও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার দৌলত অর রহমান বলেন, গ্রামে গ্রামে বিদ্যালয় হবে এ প্রকল্পের আওতায় ২ হাজার স্কুলের তালিকায় এ স্কুলটি সরকারি করার চেষ্টা চলছে। এ বছর পাঠদান শুরু করতে শিক্ষার্থীদের মাঝে বই দেওয়া হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD