প্রচ্ছদ

পিরোজপুরে ভিজিএফ প্রাপ্তদের মাঝে চাউল বিতরণ করলেন ইঞ্জি. মাসুম

সোনারগাঁও নিউজ ২৪ এপ্রিল ২০২২ , ৭:৫৩ এএম প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ভিজিএফ প্রাপ্তদের মাঝে চাউল বিতরণ করা হয়েছে। সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ চাউল বিতরণ করেন।

রোববার সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে পিরোজপুর ইউনিয়নের ২০৮ জন ভিজিএফ প্রাপ্তদের মাঝে এ চাউল বিতরন করা হয়। এসময় ইউনিয়নের সচিব মফিজুর রহমান সুমনসহ পিরোজপুর ইউনিয়নের সদস্যগন উপস্থিত ছিলেন।