বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে মহাসড়কে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা মোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমানের উঠান বৈঠক শ্রমিক আন্দোলনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আড়াই ঘন্টা যান চলাচল বন্ধ  সোনারগাঁওয়ে যুবদল নেতার সংঘবদ্ধ ধর্ষণের শিকার নারীর বাড়ি ফিরতে ভয় মামলার কারণে শিক্ষা মন্ত্রণালয়ের কাজের গতি কমে যাচ্ছে- শিক্ষামন্ত্রী সোনারগাঁওয়ে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে  যুবদল নেতাসহ দুইজন গ্রেপ্তার সোনারগাঁওয়ে বিএনপির  ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সোনারগাঁওয়ে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা সোনারগাঁওয়ে একটি শপিংমলের মোবাইল  ফোনের দোকানে দুর্ধর্ষ চুরি, আইফোনসহ ১৪৬ মোবাইল খোয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের গণমুখী বাজেটে সোনারগাঁওয়ে বিএনপির আনন্দ মিছিল

জামপুরে বালু ভরাটকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের উত্তেজনা

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে একটি কোম্পানির বালু ভরাটকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দু’পক্ষের মধ্যে উত্তেজনায় ফাঁকা গুলি ও ককটেল বিষ্ফোরণের ঘটনা ঘটেছে।

শনিবার দুপুরে উপজেলার জামপুর ইউনিয়নের পেচাইন এলাকায় হ্যানোচ হুক এন্ড আই ফাষ্টেনার বাংলাদেশ লিমিটেড নামের ইউনিয়ন বিএনপি কর্মী সামসুজ্জামান ও আমিনুল ইসলাম শরীফের লোকজনের মধ্যে উত্তেজনায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক জিং জেলং বাদি হয়ে ১৮ জনের নাম উল্লেখসহ আরো ২০-২৫ জন আসামী করে সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করেছেন। এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। তবে গুলি ও ককটেল বিষ্ফোরণের ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। এ ঘটনাকে একে অপরকে দোষারোপ করা হচ্ছে।

জানা যায়, উপজেলার জামপুর ইউনিয়নের পেচাইন মৌজায় ওটমা গ্রামে ৭শ শতাংশ জমি ক্রয় করে হ্যানোচ হুক এন্ড আই ফাষ্টেনার বাংলাদেশ লিমিটেড নামের একটি কোম্পানি পূর্নাঙ্গ গার্মেন্ট এক্সেসরিজ কারখানা গড়ে তোলার জন্য বালু ভরাট কাজ শুরু করে। বালু ভরাটের জন্য স্থানীয় মঞ্জুর এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানের মালিক বিএনপি কর্মী মো. সামসুজ্জামানের সঙ্গে চুক্তি করা হয়। চুক্তি অনুযায়ী ড্রাম ট্রাকের মাধ্যমে বালু ভরাট শুরু করে।  শনিবার সকালে বালু ভরাট কাজ শুরু করে। এক পর্যায়ে বিএনপি কর্মী আমিনুল ইসলাম শরীফের নেতৃত্বে সেলিম মিয়া, শহীদ মিয়া, ওয়াসিম, সোহেল, রমজান, আশরাফুল শাহজালালসহ ৩০-৩৫ জনের একটি দল ৪ রাউন্ড ফাঁকা গুলি ও তিনটি ককটেল বিষ্ফোরণ ঘটিয়ে ভরাট কাজ বন্ধ করে দেয়। এ সময় লোকজন ছত্রভঙ্গ হয়ে যায়। এ ঘটনায় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক জিং জেলং বাদি হয়ে সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করেছেন।

মঞ্জুর এন্টারপ্রাইজের মালিক বিএনপি কর্মী মো.সামসুজ্জামান বলেন, চুক্তির শর্ত মেনে তিনি বালু ভরাট কাজ শুরু করেন। হঠাৎ রূপগঞ্জ থেকে ভাড়াটে সন্ত্রাসী এনে শরীফের নেতৃত্বে গুলি ও ককটেল বিষ্ফোরণ ঘটিয়ে ভরাট কাজ বন্ধ করে দেয়। তাদের দাবি তাদের অংশিদার করে বালু ভরাট করতে হবে।

অভিযুক্ত আমিনুল ইসলাম শরীফ বলেন, অংশিদারীর ভিত্তিতে বালু ভরাট কাজ শুরু করা কথা ছিল। সামসুজ্জামান আমাদেরকে বাদ দিয়ে কোম্পানির সঙ্গে চুক্তি করে অন্য এলাকার জামায়াত ও বিএনপির লোকজনকে সঙ্গে নিয়ে বালু ভরাট কাজ করে। বিষয়টি জানতে সেখানে গেলে তারা আমাদের ওপর পিস্তল ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। পরবর্তীতে আমাদের লোকজন খবর পেয়ে সেখানে গিয়ে ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। গুলি ও ককটেল বিষ্ফোরণের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন সামসুজ্জামান বহিরাগত সন্ত্রাসী দিয়ে গুলি করেছে।

সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী বলেন, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক বাদি হয়ে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে গুলি ও ককটেল বিষ্ফোরণের কথা উল্লেখ করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD