শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানের গণমুখী বাজেটে সোনারগাঁওয়ে বিএনপির আনন্দ মিছিল সোনারগাঁওয়ে অবৈধ গ্যাস সংযোগে চুনা কারখানার মালিকের কারাদণ্ড ও জরিমানা বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদে গ্রাম্য আদালতের বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত  জাপানের ‘মিনিস্টার’স অ্যাওয়ার্ড’ পেলেন সোনারগাঁওয়ের কৃতি সন্তান ওয়াহিদ ইবনে রেজা সোনারগাঁওয়ে হোসেনপুর এসপি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির পরিচিতি সভা ও গণসংবর্ধনা  সাংবাদিক রাসেল আদিত্যের বাসায় দুর্ধর্ষ চুরি আমলাপাড়া আদর্শ শিশু সরকারি প্রাথমিক স্কুলের অভিভাবক নির্বাচনে মনোনয়ন ফরম জমা দিতে বাধা  বজলুর রহমান হোসেনপুর এস পি ইউনিয়ন হাই স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন সোনারগাঁওকে বিশ্ববাসীর কাছে পরিচিত করতে নেওয়া হচ্ছে বিশেষ পরিকল্পনা- এমপি মান্নান সোনারগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

জামপুরে যুবককে ছুরিকাঘাতে জখম

মনির হোসেন,  জামপুর থেকে :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অনলাইন জুয়াকে কেন্দ্র করে এক যুবককে ছুরিকাঘাতে আহত করেছে প্রতিপক্ষের লোকজন।  শনিবার রাতে উপজেলার জামপুর ইউনিয়নের মহজমপুর বাজারে এ ঘটনা ঘটে। মাজহারুল ইসলাম নামের আহত ওই যুবককে উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহতের ভাই মো. মাহবুব বাদি হয়ে রোববার বিকেলে সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করেছেন।

জানা যায়, উপজেলার জামপুর ইউনিয়নের মহজমপুর বাজারের একটি কাপড়ের দোকানে শনিবার রাতে বস্তল গ্রামের মো. সেলিম মিয়ার ছেলে মো. মাজহারুল ইসলাম বসে অন্যদের সঙ্গে আড্ডা দিচ্ছিল। এসময় মহজমপুর গ্রামের কাজী সাখওয়াতের ছেলে কাজী তানভীর ইসলাম তাকে ডেকে অনলাইন জুয়ার এজেন্টের বিষয়ে জানতে চায়। এসময় তাদের মধ্যে বাগবিতন্ডা হয়। এক পর্যায়ে কাজী তানভীরের নেতৃত্বে ৩-৪জন যুবক এসে তাকে টেনে হেঁচড়ে নিয়ে পিঠে ও মাথায় উপর্যুপরি ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। এ ঘটনায় আহতের বড় ভাই মো. মাহবুব বাদি হয়ে সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্ত কাজী তানভীর জানান, এ অঞ্চলে তিনি অনলাইন জুয়ার একটি এজেন্ট নিয়ে আসেন। এটা জেনেও মাজহারুল ইসলাম আরো একটি এজেন্ট নিয়ে আসে। এতে তাদের ক্ষতি হবে বিষয়টি তাকে বুঝানোর এক পর্যায়ে মাজহারুল তাকে দেখে নেওয়ার হুমকি দেয়।

সোনারগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আহসান উল্লাহ জানান, অপরাধের ওপর আরো একটি অপরাধ করেছে অভিযুক্তরা। ছুরিকাঘাতের ঘটনায় অভিযোগ গ্রহন করা হয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD