বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে মেঘনায় ডুবে ৩ শিক্ষার্থীর মৃত্যু: শোকাহত পরিবারের পাশে এমপি মান্নান সোনারগাঁও পৌরসভার সাবেক মেয়র সাদেকুর রহমান ভূঁইয়ার ইন্তেকাল সোনারগাঁওয়ে মসজিদে কোরআন অবমাননার অভিযোগে যুবক আটক সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশের দুই সদস্য, পুলিশের অস্বীকার সোনারগাঁওয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সোনারগাঁওয়ে ১২ মামলার আসামি কৃষক দল নেতা নুর মোহাম্মদ গ্রেপ্তার বাল্কহেডসহ ৪ জন আটক, মামলার প্রস্তুতি চলছে , নিহতদের দাফন সম্পন্ন  সোনারগাঁওয়ে গোসলে নেমে পানিতে ডুবে দুই জমজ ভাইসহ তিন স্কুল ছাত্রের মৃত্যু ঢাকার উপঅঞ্চলে রানারআপ নারায়ণগঞ্জের নুসরাত হাসান নাবা সোনারগাঁওয়ে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার ১২৭তম শাখার শুভ সূচনা ও মতবিনিময় সভা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট দুই মহাসড়কের দীর্ঘ যানজট, ভোগান্তিতে যাত্রীরা 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।  শুক্রবার ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত  ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে সিদ্ধিরগঞ্জ এবং ঢাকা-সিলেট মহাসড়কের রুপগঞ্জ পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটারজুড়ে এই যানজট ছড়িয়ে পড়ে। ফলে যাত্রীবাহী বাসের সাধারণ যাত্রী ও মালবাহী গাড়ীর চালক ও শ্রমিকরা চরম দুর্ভোগে পড়েন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুটি পৃথক স্থানে সড়ক দুর্ঘটনা এবং একটি যানবাহন বিকল হয়ে পরে। ফলে মহাসড়কের সোনারগাঁওয়ের মেঘনা টোলপ্লাজা থেকে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
অপরদিকে ঢাকা-সিলেট মহাসড়কের রুপগঞ্জের রূপসী থেকে সোনারগাঁওয়ের কাঁচপুর সেতু এলাকা পর্যন্ত দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এতে শত শত যানবাহন আটকা পরে মহাসড়কের বিভিন্ন অংশে যানবাহনের ধীরগতি দেখা যায়। একপর্যায়ে সড়ক দুটিতে দীর্ঘ যানজটে রূপ নেয়। এতে কর্মস্থলগামী মানুষসহ দূরপাল্লার যাত্রীরা ভোগান্তিতে পড়েন। একই সঙ্গে যানবাহন দীর্ঘ সময় আটকে থাকায় জ্বালানি ব্যয়ও বেড়ে যায় বলে পরিবহন সংশ্লিষ্টদের দাবি।
কুমিল্লার চান্দিনা থেকে ঢাকাগামী যাত্রী আশরাফুল আলম মানিক জানান, আমার ভাই অসুস্থ, ঢাকায় হাসপাতালে ভর্তি আছে। তাই ঢাকা যাওয়ার জন্য সকাল থেকে দুই ঘন্টা যাবৎ গাড়ীতে বসে আছি এখনও পর্যন্ত সোনারগাঁও পার হতে পরছিনা। কখন ঢাকা গিয়ে পৌছাবো জানিনা।
কাঁচপুরের সিনহা গার্মেন্টেসের সামনে সিলেট গামী বাসের একজন যাত্রী রোজিনা আক্তার জানান, বাচ্চাদের নিয়ে সকাল থেকে এই যানজটে আটকা পড়ে আছি। বাচ্চারা অনেক বিরক্ত হয়ে গেছে কিন্তু গাড়ি সামনের দিকে যাওয়ার কোন উপায় দেখছিনা।
তিশা পরিবহনের বাসচালক ইয়াছিন সরকার বলেন, সকালে যাত্রাবাড়ী থেকে ২ ঘণ্টায় মদনপুর আসছি। এভাবে যানজট হলে আমাদের খরচের টাকাও উঠবে না।
হাইওয়ে পুলিশের শিমরাইল ক্যাম্পের ইনচার্জ মো. জুলহাজ উদ্দিন জানান, হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিকল যানবাহনগুলো মহাসড়ক থেকে সরিয়ে নেয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়ে এসেছে।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD