রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ সোনারগাঁওয়ে ৬শ’ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে-সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ সোনারগাঁওয়ে ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত হবে–ইমতিয়াজ বকুল

oplus_0

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত হবে। আগামীর নতুন বাংলাদেশ তারেক রহমানের নেতৃত্বে গড়ে উঠবে। তার দেওয়া ৩১দফা বাস্তবায়ন করতে পারলেই বাংলাদেশ সমৃদ্ধশালী বাংলাদেশে হিসেবে বিশ্বের কাছে পরিচিতি লাভ করবে।

শনিবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বৈদ্যেরবাজার ইউনিয়নের ঐতিহাসিক আনন্দবাজার হাটে লোকজনদের মাঝে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামোর ৩১ দফা বাস্তবায়নের প্রচার পত্র বিলি শেষে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল এসব কথা বলেন।

বৈদ্যেরবাজার ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে আয়োজিত প্রচারপত্র বিলি অনুষ্ঠানে তিনি আরো বলেন, মিডিয়া কমিশন গঠন করে তথ্য ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে তারেক রহমান বদ্ধপরিকর। ফ্যাসিবাদী শেখ হাসিনার ১৭ বছরে শাসন আমলে সাংবাদিকরা নিরাপত্তা নিয়ে সংশয়ে ছিলেন। বর্তমানের তাই হচ্ছে। গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করেছে। একটি মহল এ দায় বিএনপির ওপর চাপিয়ে দেওয়া অপ চেষ্টায় লিপ্ত রয়েছে। সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের সর্ব্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন তিনি।

প্রচারপত্র বিলিকালে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন মিজান, নারায়ণগঞ্জ জেলা তাঁতি দলের সাধারণ সম্পাদক সালমান আহমেদ রুবেল, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনির, সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক হাজী রুহুল আমিন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আল আমিন অভি, সোনারগাঁও উপজেলা তাঁতি দলের সাবেক সভাপতি নাজমুল করিম ইয়াসিন, সোনারগাঁ সরকারী কলেজ ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম প্রধান, সনমান্দি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মফিজুল ইসলাম, নোয়াগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. শহিদুল্লাহ মিয়া, সোনারগাঁও উপজেলা ছাত্রদল নেতা ইউনুস খাঁন, বৈদ্যেরবাজার ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আফসান আদিব, বৈদ্যোরবাজার ইউনিয়ন ছাত্রদল নেতা আজমাইন আহমেদ শাকিলসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী।

তিনি ঐতিহাসিক আনন্দবাজার হাটে বিক্রেতা, ক্রেতা ও সর্বসাধারণের মাঝে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামোর ৩১ দফা বাস্তবায়নের প্রচার পত্র বিলি ও কুশল বিনিময় করেন।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD