শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানের গণমুখী বাজেটে সোনারগাঁওয়ে বিএনপির আনন্দ মিছিল সোনারগাঁওয়ে অবৈধ গ্যাস সংযোগে চুনা কারখানার মালিকের কারাদণ্ড ও জরিমানা বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদে গ্রাম্য আদালতের বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত  জাপানের ‘মিনিস্টার’স অ্যাওয়ার্ড’ পেলেন সোনারগাঁওয়ের কৃতি সন্তান ওয়াহিদ ইবনে রেজা সোনারগাঁওয়ে হোসেনপুর এসপি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির পরিচিতি সভা ও গণসংবর্ধনা  সাংবাদিক রাসেল আদিত্যের বাসায় দুর্ধর্ষ চুরি আমলাপাড়া আদর্শ শিশু সরকারি প্রাথমিক স্কুলের অভিভাবক নির্বাচনে মনোনয়ন ফরম জমা দিতে বাধা  বজলুর রহমান হোসেনপুর এস পি ইউনিয়ন হাই স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন সোনারগাঁওকে বিশ্ববাসীর কাছে পরিচিত করতে নেওয়া হচ্ছে বিশেষ পরিকল্পনা- এমপি মান্নান সোনারগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

দ্বিতীয়বারের মতো ইউপি চেয়ারম্যানের শপথ নিলেন ইঞ্জিনিয়ার মাসুম

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মানবিক ও শ্রেষ্ট চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম দ্বিতীয়বারের মতো ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ করেছেন।

তিনি সোমবার বেলা ১২ টায় নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ে এ শপথ গ্রহণ করেন। শপথ বাক্য পাঠ করান নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ। ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতিকে বিনা প্রতিদ্বন্ধিতায় পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

শপথ অনুষ্টানে সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের আহবায়ক এডভোকেট শামসুল ইসলাম ভূইঁয়া, সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহীসহ সোনারগাঁও উপজেলা অন্যান্য ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ও জেলা প্রশাসক কার্যালয়ের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

শপথ অনুষ্টান শেষে জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ চেয়ারম্যািনইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমকে ফুলের শুভেচ্ছা জানান।

টানা দ্বিতীয় বারের মত চেয়ারম্যান দায়িত্ব পালন পেয়ে মানবিক ও দানবীর সমাজ সেবক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম নিজ ইউনিয়ন পরিষদের সকল কাজ কর্ম সরকারি নির্দেশ মোতাবেক নিষ্ঠার সাথে পালন করেছেন ও আগামী দিনে কাজ করবেন বলে জানান। ইতিপূর্বে তিনি চেয়ারম্যান হিসেবে জেলার শ্রেষ্ট চেয়ারম্যান হয়ে পুরস্কার পেয়েছেন। তিনি আলোচিত হয়েছেন করোনা কালে। তিনি করোনা শুরু থেকে আজ পর্যন্ত তার ইউনিয়ন ছাড়াও সোনারগাঁও উপজেলার সকল মানুষের মাঝে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। পাশাপাশি তিনি এলাকার শিক্ষা প্রতিষ্টান থেকে শুরু করে মাদ্রাসা, কবরস্থান, রাস্তা ঘাট উন্নয়নের ব্যাপকভাবে কাজ করছেন।

তিনি বলেন , এই শপথ জনগণের শপথ, এই শপথ উন্নয়নের শপথ, এই শপথ শোষিতের পক্ষে শোষকের বিরুদ্ধে শপথ, এই শপথ অন্যায়, অত্যাচার, অবিচার, মাদক-সন্ত্রাস হতে মুক্তির শপথ, এই শপথ সুন্দর, মনোরম, আলোকিত, মায়াময় পিরোজপুর ইউনিয়ন গড়ার শপথ। তিনি সকলের সহযোতিা ও দোয়া কামনা করেন।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD