রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ সোনারগাঁওয়ে ৬শ’ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে-সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ সোনারগাঁওয়ে ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

নুনেরটেকে মেঘনা নদী ভাঙ্গন রোধে ৪০ লাখ টাকার জিও ব্যাগ ফেলা শুরু

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা নদী ভাঙ্গন রোধে বালু ভর্তি জিও ব্যাগ ফেলা শুরু হয়েছে । গতকাল মঙ্গলবার সকাল থেতে উপজেলার বারদী ইউনিয়নের নদী বেষ্টিত নুনেরটেক সবুজবাগ এলাকায় বিভিন্ন পয়েন্টে নদীর তীর রক্ষা বাঁধের ঝুঁকিপূর্ণ স্থান রক্ষায় নদীতে বালুভর্তি জিও ব্যাগ ফেলার এ উদ্যোগ নিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

মঙ্গলবার সকালে নুনেরটেক নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী রাকিবুল রাজিব, ভূঁইয়া ফাউন্ডেশন ও বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুল। এসময় পানি উন্নয়ন বোর্ডের প্রকল্প অফিসার আমির হোসেন, স্থানীয় ভূমি কর্মকর্তা নজরুল ইসলাম, বারদী ইউনিয়ন পরিষদের সচিব রাসেল আহমেদসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। চলতি বর্ষা মৌসুমে সোনারগাঁওয়ে বারদীর নুনেরটেক গুচ্ছগ্রাম, রঘুনাথচর ও সবুজবাগ টেকপাড়ার নদীর তীরবর্তী স্থানে ২শ’ মিটার  এলাকা জুড়ে  প্রায় ৪০ লাখ টাকা ব্যয়ে এ বালুভর্তি জিও ব্যাগ ফেলা হচ্ছে। পাউবোর কর্মকর্তাকে নিয়ে স্থানীয় চেয়ারম্যান গতকাল মঙ্গলবার তীর রক্ষা প্রকল্প ও বিভিন্ন স্থানে জিও ব্যাগ ডাম্পিং পরিদর্শন করেন।

জানা যায়, উপজেলার বারদী ইউনিয়নের মেঘনা নদীর পানির তীব্রতা বেড়ে যাওয়ায় নদীবেষ্ঠিত নুনেরটেক গুচ্ছগ্রাম, রঘুনাথচর ও সবুজবাগ টেকপাড়া গ্রামে তীব্র ভাঙন দেখা দেয়। দীর্ঘ ৩২ বছরে নদঅ ভাঙনের শিকার হয়ে নুনেরটেকে নি:স্ব হয়েছেন প্রায় তিন শতাধিক। এ বছরের ভাঙনের ফলে ভাঙন রোধেঘ প্রতিকার চেয়ে এলাকাবাসী সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সারসহ স্থানীয়  চেয়ারম্যানের নিকট জোরালো দাবি করে। পরে সাবেক সাংসদ পানি উন্নয়ন বোর্ডের নিকট ডিও পাঠালে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা সম্প্রতি নদী ভাঙন এলাকা পরিদর্শনে এসে ভাঙন রোধে গুরুত্ব দেয়।

পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী রাকিবুল রাজিব জানান, জরুরি ভিত্তিতে নদী রক্ষা বাঁধ প্রকল্পের আওতায় বারদী নুনেরটেক এলাকায় প্রায় ৪০ লাখ টাকা ব্যয়ে জিও ব্যাগ ফেলার কাজ শুরু করেছি।

বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুল বলেন, আমার এলাকার নুনেরটেকের লোকজন যুগ যুগ ধরে নদী ভাঙনের সাথে যুদ্ধ করে আসছে। এ বছর নদী ভাঙন কবলিত এলাকাবাসীকে নদী ভাঙন থেকে বাঁচাবো ওয়াদা দিয়েছি। নদীভাঙন নিয়ে গত ২ বছর ধরেই আমি বিভিন্ন দপ্তরে জানিয়ে আসছি। অবশেষে ২শ’ মিটার এলাকায় ফেলা হচ্ছে জিও ব্যাগ।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD