শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন মাদক ব্যবসায়ী সোনারগাঁওয়ে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্কুল শিক্ষকের জমি দখলের চেষ্ঠা  লংমার্চ : সোনারগাঁওয়ে চার স্পট পরিদর্শন জেলা জামায়াতের, প্রস্তুতি প্রায় সম্পন্ন তিন ভুয়া ডিজিএফআই আটক, ওয়াকিটকি ও ভূয়া পরিচয়পত্র উদ্ধার রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি রূপগঞ্জে ট্রাক চাপায় বৃদ্ধ শ্রমিকের মৃত্যু সোনারগাঁওয়ে ৫৩ তম বাংলাদেশ জাতীয় স্কুলের পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত  সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক অদম্য ইচ্ছাশক্তিতে ডাক্তারি পাস, সোনারগাঁওয়ের গর্ব ফাতেমা করিম মীম সিদ্ধিরগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার

পিরোজপুরে জামায়াতে ইসলামীর প্রার্থী শাহজালাল মিয়া গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ:
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে পিরোজপুর ইউনিয়নে গণসংযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী মুহাম্মাদ শাহজালাল মিয়া।
রোববার (৯ আগস্ট) বিকেলে ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পিরোজপুর পূর্বপাড়া ও পিরোজপুর পশ্চিমপাড়া এলাকায় গণসংযোগ শেষে এক সংক্ষিপ্ত পথসভায় ভোটারদের উদ্দেশে তিনি বলেন, মানুষ ব্যক্তি বা দল পরিবর্তন নয়, নীতিগত পরিবর্তন চায়। ২০২৪ সালের জুলাইয়ে মানুষ যে পরিবর্তনের প্রত্যাশায় জীবন দিয়েছেন, সেই প্রত্যাশা এখনো পূরণ হয়নি বলেও মন্তব্য করেন তিনি।
শাহজালাল মিয়া বলেন, “শুধু ব্যক্তি বা দল পরিবর্তন হলে গণমানুষের প্রকৃত প্রত্যাশা পূরণ হবে না। জনগণের কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য প্রয়োজন নীতির পরিবর্তন এবং জনকল্যাণভিত্তিক নেতৃত্ব।”
তিনি দাবি করেন, অতীতে দলীয় বিবেচনায় জনপ্রতিনিধি নির্বাচিত হলেও সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ হয়নি। তাই দেশ ও মানুষের কল্যাণে আগামী স্থানীয় নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থীকে সহযোগিতা ও সমর্থনের আহ্বান জানান তিনি।
নির্বাচিত হলে সবার অংশগ্রহণে পিরোজপুর ইউনিয়নের মানুষের দারিদ্র্য ও পিছিয়ে পড়া অবস্থা দূরীকরণে কাজ করার প্রতিশ্রুতি দেন শাহজালাল মিয়া। পাশাপাশি একটি দুর্নীতিমুক্ত, জনবান্ধব ও মানুষের অধিকারভিত্তিক ইউনিয়ন পরিষদ গড়ে তোলার অঙ্গীকার করেন তিনি।
তিনি বলেন, “গণমানুষের অধিকার রক্ষা এবং ইউনিয়নের সার্বিক উন্নয়নে সর্বাত্মকভাবে কাজ করার অঙ্গীকার রয়েছে আমার।”
পথসভায় পিরোজপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি নুরুল ইসলামের নেতৃত্বে সোনারগাঁ উপজেলা চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী ড. আসগর আলী, ৪ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী  দিন ইসলামসহ নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার সমর্থকেরা উপস্থিত ছিলেন।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD