বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে বিএনপির কার্যালয়ে হামলা ও ভাংচুর, আহত ১১ মহাসড়কে গতি সীমাসহ ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন-স্বরাষ্ট্রমন্ত্রী সোনারগাঁওয়ে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া  সোনারগাঁওয়ে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও কৃতি শিক্ষকদের সম্মাননা সোনারগাঁওয়ে জাতীয় মৎস্য সপ্তাহের আলোচনা ও র‍্যালি কারাবাস ও অসুস্থতার মধ্যেও তিনি কখনো জনগণের অধিকার নিয়ে আপস করেননি– এমপি মান্নান খালেদা জিয়ার জন্মদিনে খন্দকার খোরশেদের দোয়া মাহফিল ও শিক্ষা সামগ্রী, হুইল চেয়ার বিতরণ সিদ্ধিরগঞ্জে মামলার আসামি ধরতে গেলে পুলিশের ওপর হামলা, আহত ২ নারায়ণগঞ্জে ফিদে আন্তর্জাতিক রেটিং দাবা: ভারতের সৌরভ চৌবে চ্যাম্পিয়ন

পেট্রোবাংলার চেয়ারম্যান হলেন সোনারগাঁওয়ের কৃতি সন্তান ওয়ালিউর রহমান আপেল

 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের কৃতি সন্তান এস এম ওয়ালিউর রহমান আপেল বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (পেট্রোবাংলা)-এর চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন। এর আগে তিনি যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ কোম্পানি এ্যাফেয়ার্স-১ শাখার যুগ্মসচিব ড. মোহাম্মদ রুবায়েত খান এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায় ।

এস এম ওয়ালিউর রহমান আপেল দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তিনি সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে দলীয় সিদ্ধান্তে তাকে মনোনয়ন না দিয়ে বিএনপির প্রার্থী হিসেবে আজহারুল ইসলাম মান্নানকে মনোনয়ন দেওয়া হয়। পরবর্তীতে অনুষ্ঠিত নির্বাচনে আজহারুল ইসলাম মান্নান বিজয়ী হন।
নির্বাচনের প্রায় চার মাস পর ওয়ালিউর রহমান আপেলকে দেশের জ্বালানি খাতের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান পেট্রোবাংলার চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তার এই অর্জনে সোনারগাঁবাসীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
স্থানীয়দের মতে, ওয়ালিউর রহমান আপেলের এই অর্জন সোনারগাঁও উপজেলার জন্য একটি গৌরবের বিষয়। তারা আশা প্রকাশ করেছেন, তার নেতৃত্বে দেশের জ্বালানি খাত আরও সমৃদ্ধ হবে এবং তিনি সোনারগাঁও তথা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD