রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
মামলার কারণে শিক্ষা মন্ত্রণালয়ের কাজের গতি কমে যাচ্ছে- শিক্ষামন্ত্রী সোনারগাঁওয়ে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে  যুবদল নেতাসহ দুইজন গ্রেপ্তার সোনারগাঁওয়ে বিএনপির  ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সোনারগাঁওয়ে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা সোনারগাঁওয়ে একটি শপিংমলের মোবাইল  ফোনের দোকানে দুর্ধর্ষ চুরি, আইফোনসহ ১৪৬ মোবাইল খোয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের গণমুখী বাজেটে সোনারগাঁওয়ে বিএনপির আনন্দ মিছিল সোনারগাঁওয়ে অবৈধ গ্যাস সংযোগে চুনা কারখানার মালিকের কারাদণ্ড ও জরিমানা বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদে গ্রাম্য আদালতের বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত  জাপানের ‘মিনিস্টার’স অ্যাওয়ার্ড’ পেলেন সোনারগাঁওয়ের কৃতি সন্তান ওয়াহিদ ইবনে রেজা সোনারগাঁওয়ে হোসেনপুর এসপি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির পরিচিতি সভা ও গণসংবর্ধনা 

বারদীতে জাপা’র কার্যালয় ভাংচুরের ঘটনায় মামলা

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বারদী বাজার বটতলা এলাকায় ইউনিয়ন জাতীয় পার্টির কার্যালয় ভাংচুরের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। রোববার সকালে বারদী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মো. আমিন বাদি হয়ে সোনারগাঁও থানায় এ মামলা দায়ের করেন। এর আগে শুক্রবার রাত ১০টার দিকে গরুর হাটের ইজারা নিয়ে বারদী ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন ও ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মো. আমিনের মধ্যে তর্ক বিতর্কের জের ধরে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। এসময় জাপা কার্যালয়ের চেয়ার টেবিলসহ আসবাবপত্র ভাংচুর করে হামলাকারীরা।

জানা যায়, উপজেলার বারদী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মো. আমিন ও একই ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক আলমগীর হোসেনের মধ্যে গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বাগেরপাড়া এলাকায় আমিন মেম্বারের বালুর মাঠে গরুর হাট ইজারাকে কেন্দ্র করে দু’জনের মধ্যে তর্ক বিতর্ক হয়। তর্ক বিতর্কের জের ধরে রাত ১০টার দিকে বিএনপি নেতা আলমগীর হোসেনে নেতৃত্বে জাইদুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, মুজিবুল্লাহ, আক্কাস আলী, সাইফুল ইসলাম, স্বপন মিয়া, সালাউদ্দিনসহ ১৫-২০জনের একটি দল দেশীয় অস্ত্র লাঠিসোটা, রামদা, চাপাতি, চাইনিজ কুড়াল, ছেনা, হকিস্টিক নিয়ে জাপা কার্যালয়ে হামলা করে। হামলায় জাপা কার্যালয়ের চেয়ার টেবিলসহ আসবাবপত্র ভাংচুর করে তারা।

বারদী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মো. আমিন জানান, কোরবানীর গরুর হাটের ইজারা নিয়ে দুজনের মধ্যে তর্ক বিতর্ক হয়। এক পর্যায়ে আলমগীরের নেতৃত্বে ৩০-৩৫জন এসে জাতীয় পার্টির কার্যালয় ভাংচুর করে।

অভিযুক্ত আলমগীরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, গরুর হাট নিয়ে আমাদের মধ্যে তর্ক বিতর্ক হয়েছে। তবে অফিস ভাংচুরের বিষয়টি সত্য নয়। মিথ্যা অভিযোগে আমাকে ফাঁসানোর জন্য এ মামলা দিয়েছে।

সোনারগাঁও থানার পরিদর্শক তদন্ত মোহাম্মদ আহসান উল্লাহ জানান, জাপা কার্যালয়ে ভাংচুরের অভিযোগে মামলা গ্রহন করা হয়েছে। অভিযুক্তদের দ্রæত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD