নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ঘুরতে গিয়ে ফেরার পথে বাসের ধাক্কায় মোটর সাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
বুধবার রাত ১০টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের টিপুরদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন রাজধানী ঢাকার নন্দীপাড়া এলাকার বদিউজ্জামানের ছেলে টুটুল। তিনি একজন ব্যবসায়ী এবং হাবিব একই এলাকার আবদুল বাতেনর ছেলে। তিনি ফিনল্যান্ড প্রবাসী।
কাচঁপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহিদ মুর্শেদ বলেন, তারা দুই বন্ধু মোটরসাইকেল যোগে বুধবার সোনারগাঁওয়ে ঘুরতে আসে। মেঘনা নদীতে গোসল করে সোনারগাঁও যাদুঘর ঘুরে রাতে বাড়ি ফেরার পথে মহাসড়কের টিপুরদী এলাকায় ইউটার্ন নেয়। এ সময় পেছন দিক থেকে আসা একটি বাসের ধাক্কায় মোটরসাইকেলে থাকা দুই বন্ধু হাবিব ঘটনাস্থলে ও হাসপাতালে নেওয়ার পর টুটুল মারা যায়। এ ঘটনায় বাস চালক ও হেলপারকে আটক করা যায়নি।
আপনার মতামত দিন