সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আন্তর্জাতিক জাদুঘর দিবস উদযাপন করা হয়েছে। শনিবার সকালে সোনারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে উদ্যোগে ফাউন্ডেশন চত্বরে আনন্দ শোভাযাত্রা ও লালন চত্বরে শিক্ষা ও গবেষণায় আমাদের জাদুঘর শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক, লেখক গবেষক ফোকলোরবিদ ড. আমিনুর রহমান সুলতান।
মুল প্রবন্ধ পাঠ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক সিকদার মো. জুলকারনাইন।
ফাউন্ডেশনের উপ-পরিচালক একেএম আজাদ সরকার অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। সঞ্চালনায় ছিলেন ফাউন্ডেশনের রেজিষ্ট্রেশন অফিসার একেএম মুজ্জাম্মিল হক।
আন্তর্জাতিক জাদুঘর দিবস উপলক্ষে সেমিনার পূর্বে অনুষ্ঠিত আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন ( সোনারগাঁও জাদুঘর) এর প্রধান ফটক থেকে শুরু করে ফাউন্ডেশনের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেন।
আপনার মতামত দিন