শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ সোনারগাঁওয়ে ৬শ’ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে-সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ সোনারগাঁওয়ে ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেই হবেনা তা সফলতার সাথে শেষ করতে হবে- ইউএনও ফারজানা রহমান 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস স্কিম ( SEDP) এর আওতায়  পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার  দুপুরে সোনারগাঁও উপজেলা পরিষদ  অডিটোরিয়ামে  উপজেলা  মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে  মেধাবী শিক্ষার্থীদের মাঝে এ পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে একাডেমিক সুপার ভাইজার  কাজল চন্দ্র পালের সঞ্চালনায় সোনারগাঁও উপজেলা  মাধ্যমিক শিক্ষা অফিসার  দেলোয়ার হোসেনের সভাপতিত্বে  প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  সোনারগাঁও  উপজেলা  নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা সহকারি কমিশনার ( ভুমি) কাঁচপুর সার্কেল সেগুফতা মেহনাজ,ও সহকারি কমিশনার ( ভুমি) মঞ্জুর মোর্শেদ, কলতাপাড়া ফাজিল মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি প্রিন্সিপাল  ড. মো. ইকবাল হোসাইন ভূইয়া।
অনুষ্ঠানে সোনারগাঁও উপজেলার  ২০২২ ও ২০২৩ শিক্ষা বর্ষের ১৩ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২৪ জন মেধাবী শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। শিক্ষা  মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা  অধিদপ্তরের মাধ্যমে এসএসসি ও সমমান শিক্ষার্থীকে দশ হাজার ও এইচএসসি ও সমমান শিক্ষার্থীকে পচিশ হাজার টাকা করে তাদের ব্যাংক একাউন্টে মাধ্যমে এ অর্থ প্রদান করা হয়েছে। এছাড়াও প্রত্যেক শিক্ষার্থীকে ক্রেষ্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।
অনুষ্ঠানে আরো  বক্তব্য রাখেন কৃতি শিক্ষার্থী
ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাউন্ট বিভাগের শিক্ষার্থী রিদয় ও ব্যাবস্থাপনা বিভাগের তানিয়া, অভিভাবক  লুতফুর  রহমান, বারদী নেছারিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ  মহিউদ্দিন।
প্রধান অতিথি ইউএনও  ফারজানা রহমান বলেন,  তোমরা যারা মেধা বৃত্তি বা কৃতিত্বপূর্ন সাফল্যের জন্য  নগদ অর্থ ক্রেষ্ট ও সার্টিফিকেট পাচ্ছো তোমাদের কিন্তু এ সাফল্য ই শেষ নয়। সামনে আরো অনেক লম্বা পথ রয়েছে তাও কিন্তু সফলতার সাথে পার করতে হবে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেই হবেনা তা সফলতার সাথে শেষ করতে হবে। স্বাধীনতা লাভ করা যেমন অনেক সহজ কিন্তু রক্ষা করা অনেক কঠিন। তাই তোমাদেরও  সফলতার ধারাবাহিকতা  বজায় রেখে ভবিষ্যতে সফলতা অর্জন করতে হবে।
প্রতিষ্ঠানের সভাপতিদের মধ্য থেকে বক্তব্য রাখেন  কলতাপাড়া ফাজিল মাদ্রাসা ম্যানেজিং কমিটির  সভাপতি প্রিন্সিপাল  ড. মো. ইকবাল হোসাইন ভূইয়া।
তিনি বলেন দুর্নীতিমুক্ত,সন্ত্রাসমুক্ত দখলবাজমুক্ত সমাজ গঠনের জন্য যে আন্দোলন হয়েছে তার সুফল তোমাদের মাধ্যমে ঘরে তুলতে হবে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সোনারগাঁও উপজেলার সকল প্রতিষ্ঠান প্রধান, মেধাবী শিক্ষার্থীরা ও তাদের অভিভাবক এবং বিভিন্ন প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির  সভাপতিরা উপস্থিত ছিলেন।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD