পবিত্র মাহে রমজান উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জামপুর ইউনিয়নে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে জামপুরের বশিরগাঁও এলাকায় অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও – সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।
ইফতার মাহফিলে জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মুজাহিদ মল্লিক এর সভাপতিত্বে ও জামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম সানোয়ারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি মোস্তাফিজুর রহমান মামুন, সোনারগাঁও উপজেলা বিএনপির সহ সভাপতি কামরুজ্জামান ভূইয়া লিটন, জামপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি গিয়াসউদ্দিন, সোনারগাঁও উপজেলা যুবদলের সাবেক সভাপতি জাকির হোসেন বাবু।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁওয়ে মাদকের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন। তিনি বলেন, সোনারগাঁওয়ে কোনোভাবেই মাদককে ছাড় দেওয়া হবে না। মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের সনাক্ত করে আইনের হাতে তুলে দেওয়া হবে এবং শক্ত হাতে মাদক দমন করা হবে। তিনি আরও বলেন, মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি। যুবসমাজকে রক্ষায় মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আশরাফ ভূইয়া, সোনারগাঁও উপজেলা জাসাসের সভাপতি আমির হোসেন, সোনারগাঁও উপজেলা কৃষক দলের আহবায়ক ফজলু মেম্বার, উপজেলা ওলামা দলের আহবায়ক মাওলানা ওমর ফারুক, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু, উপজেলা কৃষক দলের সদস্য সচিব এম এ মিলন ভূইয়া, উপজেলা সেচ্ছাসেক দলের যুগ্ম আহবায়ক মোরশেদ মোল্লা, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক জাকারিয়া ভূইয়া, জামপুর ইউনিয়ন বিএনপি সহ সভাপতি ওসমান মেম্বার, সহিদুল্লা, লতিফ মেম্বার, সুলতানা, আল মামুন,আমান উল্লাহ, যুগ্ম সম্পাদক ইব্রাহিম মেম্বার, জামপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মুছা, সোনারগাঁও উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদিকা সালমা আক্তার কাজল, জামপুর ইউনিয়ন জাসাসের সভাপতি আলমগীর হোসেন, সিনিয়র সহ সভাপতি সোলাইমান সহ জামপুর ইউনিয়ন বিএনপি অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং উপস্থিত সবার মাঝে ইফতার পরিবেশন করা হয়।
আপনার মতামত দিন