শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন মাদক ব্যবসায়ী সোনারগাঁওয়ে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্কুল শিক্ষকের জমি দখলের চেষ্ঠা  লংমার্চ : সোনারগাঁওয়ে চার স্পট পরিদর্শন জেলা জামায়াতের, প্রস্তুতি প্রায় সম্পন্ন তিন ভুয়া ডিজিএফআই আটক, ওয়াকিটকি ও ভূয়া পরিচয়পত্র উদ্ধার রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি রূপগঞ্জে ট্রাক চাপায় বৃদ্ধ শ্রমিকের মৃত্যু সোনারগাঁওয়ে ৫৩ তম বাংলাদেশ জাতীয় স্কুলের পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত  সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক অদম্য ইচ্ছাশক্তিতে ডাক্তারি পাস, সোনারগাঁওয়ের গর্ব ফাতেমা করিম মীম সিদ্ধিরগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার

মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান

 

​নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ: 

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে অভিনব উদ্যোগ গ্রহণ করেছেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক কাউসার আহমেদ।

শনিবার(১৮ জুলাই) বিকেলে উপজেলার সাদিপুর ইউনিয়নের নানাখী জামিয়া ফারুকিয়া কওমিয়া মাদ্রাসায় শিক্ষার্থীদের যাতায়াতের জন্য ১ লক্ষ ৩০ হাজার টাকা মূল্যের একটি ব্যাটারি চালিত ভ্যানগাড়ি উপহার দেন তিনি। একই সাথে ওই এলাকায় এলাকাবাসীর চলাচলের সুবিধার জন্য মাটির রাস্তা সংস্কার এবং পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ আজহারুল ইসলাম মান্নানের পুত্র খাইরুল ইসলাম সজিব বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষার্থীদের যাতায়াতের দুর্ভোগ লাঘবে কাউসার আহমেদের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা সবসময় সাধারণ মানুষের পাশে আছি এবং ভবিষ্যতেও এমন জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।

​উদ্যোগটির বিষয়ে উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক কাউসার আহমেদ বলেন, মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদের যাতায়াতের কষ্ট আমাকে ব্যথিত করত। তাদের পথচলা সহজ করতে আমার সাধ্যমতো এই ক্ষুদ্র প্রচেষ্টাটুকু করেছি মাত্র। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সর্বদা মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করেছেন, তার সেই দর্শনকে ধারণ করেই আমি আমার এলাকার মানুষের সেবা করতে চাই।

​উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা শহীদ সরকার, সাদিপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি তাজুল ইসলাম,  উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নুর- এ ইয়াসিন নোবেল, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক হযরত আলী রানা, সোহেল রানা, আব্দুল জলিল, সাদিপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক আল-আমিন ভূঁইয়া, দুলাল মাহমুদ, মনির হোসেন, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মো: শরীফ, সাবেক সহ-সম্পাদক আলমাছ, আরিফসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নানাখি দক্ষিণপাড়া বাইতুন নূর জামে মসজিদ থেকে শাহজাহানের বাড়ি পর্যন্ত এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি অনুযায়ী রাস্তাটি সংস্কার ও বৃক্ষরোপণের মাধ্যমে এলাকায় এক প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD