সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
মঈন খানের সাথে সাখাওয়াতের সৌজন্য সাক্ষাৎ তরুণদের রক্ত যেন বৃথা না যায়– সাখাওয়াত মেয়াদোত্তীর্ণ ফুড কালার দিয়ে কেক তৈরি, ‘কুক ফর ইউ’কে ৫০ হাজার টাকা জরিমানা রূপগঞ্জে ভূমি দস্যুদের প্রতিরোধ ও বসতভিটা রক্ষার দাবিতে মানববন্ধন মহানবীর আদর্শেই মিলবে মুক্তি– আল্লামা বাহাদুর শাহ্ রূপগঞ্জে গ্যাস-বিদ্যুতের সংকটে শিল্প উৎপাদন ব্যাহত, জনজীবন বিপর্যস্ত আদমজী ইপিজেডে ফের শ্রমিক অসুস্থ, কারখানায় ছুটি ঘোষণা ‎ বুলবুল হত্যার বিচার ও পরিবারের সহায়তার দাবিতে ডিসিকে স্মারকলিপি জামদানীর নকশা বৈচিত্র্য ও রং বিন্যাস শীর্ষক কর্মশালা  কাঁচপুরে বাসের মালামাল রাখার বক্সে ৯ কেজি গাঁজা, চালক হেলপার আটক

লগি বৈঠা হত্যাকান্ডের বিচারের দাবিতে সোনারগাঁওয়ে জামায়েত ইসলামীর সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
লগি বৈঠা হত্যাকান্ডের বিচারের দাবিতে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জামায়েত ইসলামীর সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে সোনারগাঁও পৌরসভা ভবনে জামায়াতে ইসলামী সোনারগাঁওয়ে দক্ষিন পৌরসভার উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য অধ্যক্ষ ড. মোঃ ইকবাল হোসাইন ভুঁইয়া।
প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, ২৮অক্টোবর লগি বৈঠা দিয়ে জামায়াত শিবিরের ১৪ জন ঢাকায় এবং সারাদেশে পঞ্চাশের অধিক নেতা কর্মীকে হত্যা করেছে আপনার সন্ত্রাসী বাহিনী। তিনি আরো বলেন, ২০২৪ জুলাই আগষ্টে ১৪৮৭ জনের উপরে ছাত্র-জনতাকে হত্যা করেছে আপনার পেটোয়া বাহিনী। আপনি রক্তাক্ত হাত নিয়ে ৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে চেয়েছিলেন। আল্লাহ আপনার এ হত্যাকান্ডে অতিষ্ট হয়ে অপমান করে দেশ থেকে বিদায় করছেন। আপনার এ হত্যাকান্ডের বিচার হবে বাংলার জমিনে।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সোনারগাওঁ থানার সাবেক সভাপতি মোঃ মেহেদী হাসানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা সহকারি সেক্রেটারি আবু সাঈদ মোহাম্মদ মুন্না, অর্থ ও বায়তুলমাল সম্পাদক মাওলানা ডা: খোরশেদ আলম, জামায়াতে ইসলামী সোনারগাঁও থানার দক্ষিনের সভাপতি মো: মাহবুবুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সোনারগাঁও উপজেলা দক্ষিন জামায়াতের সেক্রেটারি মোঃ আসাদুল ইসলাম ।

সমাবেশে বিশিষ্ট ব্যাংকার মাওলানা মোঃ আব্দুল হাই, সোনারগাঁও জামায়াতে ইসলামী উত্তরের সভাপতি মোঃ ইসহাক মিয়া, মোঃ কামরুজ্জামান, মোঃ নাসির, হাকিম হারুনুর রশীদ, মোখলেছুর রহমান পারভেজ, ওমর ফারুক, মোঃ রনি প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD