মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সাংবাদিক রিপন এর ভাগিনা মাহাদিন ইসলাম মাহিদ বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৫ পেয়েছে লাথি দেওয়ার ভিডিও ভাইরাল: প্রশাসনের হস্তক্ষেপে স্কুলে ফিরল সেই শিক্ষার্থী সোনারগাঁওয়ে কিশোরীসহ ৩ নারীকে কুপিয়ে জখম, থানায় অভিযোগ দেশের গণতন্ত্র ও ভোটাধিকার সুরক্ষিত করতে হবে–তথ্য প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত গোপালীরা কী আমাদের ভালো চাইবে? প্রশ্ন এমপি মান্নানের আড়াই হাজারে মিশুক ছিনতাই করতে চালককে হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার রূপগঞ্জে ঐতিহ্যবাহী পাতিল দৌড় প্রতিযোগিতা, হাজারো দর্শকের উচ্ছ্বাস রাজনৈতিক সচিব হলেন খাইরুল ইসলাম সজিব পিরোজপুরে জামায়াতে ইসলামীর প্রার্থী শাহজালাল মিয়া গণসংযোগ

লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে আলোচনা ও  চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ: 

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি  উপলক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আলোচনা সভা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার সোনারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের আয়োজনে ফাউন্ডেশনের ক্যাফেটেরিয়া-কাম-স্যুভিনিয়র শপে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালনা বোর্ডের সদস্য চন্দ্র শেখর সাহা।
সভাপতিত্ব করেন ফাউন্ডেশন পরিচালক কাজী মাহবুবুল আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের উপ পরিচালক এ কে এম আজাদ সরকার।
এসময় ফাউন্ডেশনের কনজারভেশন অফিসার মো. নাসিব ইসলাম অভি,  রেজিষ্টশন অফিসার একেএম মুজাম্মিল হক, নিরাপত্তা অফিসার মো. সাখাওয়াত হোসেন, তত্ত্বাবধায়ক মো. আশরাফুল আলম নয়ন, গাইড লেকচারার মো. মনিরুজ্জামানসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও কারুশিল্পীরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে জুলাই শহিদদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পরে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD