শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে শিক্ষার গুনগত মানোন্নয়ন ও ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করা হয়।
সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের উদ্যোগে এ ল্যাপটপ বিতরণ করা হয়।

মঙ্গলবার সকালে উপজেলা মেঘনা শিল্পনগরী স্কুল এন্ড কলেজ হলরুমে পিরোজপুর ইউনিয়নের ১০ টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে প্রতিটি স্কুলকে ল্যাপটপ, কি-বোর্ড, মাউস ও ব্যাগ প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।
ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে মেঘনা শিল্পনগরী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মনিরুজ্জামান সরকার,পিরোজপুর ইউনিয়ন পরিষদের সচিব মফিজুর রহমান সুমন, ঝাউচর সরকারি প্রাথমিক বিদ্যালয় এর সভাপতি আবু হানিফসহ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত দিন