মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সাংবাদিক রিপন এর ভাগিনা মাহাদিন ইসলাম মাহিদ বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৫ পেয়েছে লাথি দেওয়ার ভিডিও ভাইরাল: প্রশাসনের হস্তক্ষেপে স্কুলে ফিরল সেই শিক্ষার্থী সোনারগাঁওয়ে কিশোরীসহ ৩ নারীকে কুপিয়ে জখম, থানায় অভিযোগ দেশের গণতন্ত্র ও ভোটাধিকার সুরক্ষিত করতে হবে–তথ্য প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত গোপালীরা কী আমাদের ভালো চাইবে? প্রশ্ন এমপি মান্নানের আড়াই হাজারে মিশুক ছিনতাই করতে চালককে হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার রূপগঞ্জে ঐতিহ্যবাহী পাতিল দৌড় প্রতিযোগিতা, হাজারো দর্শকের উচ্ছ্বাস রাজনৈতিক সচিব হলেন খাইরুল ইসলাম সজিব পিরোজপুরে জামায়াতে ইসলামীর প্রার্থী শাহজালাল মিয়া গণসংযোগ

শেখ হাসিনা,রেহেনা ও জয়সহ ১৭৯জনকে আসামি করে সোনারগাঁও থানায় মামলা

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কাচঁপুর এলাকায় নোয়াগাঁও ইউনিয়নের লাধুর চর গ্রামের আবুল কাশেমের ছেলে রুহুল আমিনকে গুলি করে পঙ্গু করার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বোন শেখ রেহেনা ও ছেলে সজিব ওয়াজেদ জয়কে  আসামি করে ১৭৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
রোববার  দিবাগত রাতে আহত রুহুল আমিন নিজেই বাদী হয়ে সোনারগাঁও থানায় এ মামলা দায়ের করেন।
নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (খ-অঞ্চল) শেখ বিল্লাল হোসেন সোমবার মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ।
মামলায় চলচ্চিত্র অভিনেত্রী অরুনা বিশ্বাস, নাট্য অভিনেত্রী রোকেয়া প্রাচী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, ডিবি প্রধান হারুন অর রশিদ, নায়িকা অরুনা বিশ্বাস, সাবেক এমপি নজরুল ইসলাম বাবুসহ ১৭৯ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়াও মামলায় ৫০-৬০জন অজ্ঞাত আসামি করা হয়।
মামলায় উল্লেখ করা হয়, গত ২০ জুলাই সোনারগাঁওয়ের কাচঁপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চলাকালে বাদীকে কাঁচপুর এলাকায় গুলি করে মারাত্মকভাবে আহত করা হয়। বর্তমানে তিনি পঙ্গুত্ব বরণ করে আছেন। এর আগে সোনারগাঁও থানায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে ৪টি হত্যা মামলা দায়ের করা হয়।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD