নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শতভাগ সাফল্য প্রত্যাশায় নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলার সনমান্দী ইউনিয়ন ঈমানের কান্দী মাদ্রাসায় এতিম ছাত্র এবং সাধারণ জনগণকে সাথে নিয়ে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেন সনমান্দী ইউনিয়ন বিএনপি।
সনমান্দী ইউনিয়ন বিএনপির সভাপতি সাফির উদ্দিন মজনুর সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটি সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন, সোনারগাঁও উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু সোনারগাঁও পৌর বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার, সোনারগাঁও উপজেলা বিএনপির সহ সভাপতি রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান ভূইয়া মাসুম, যুগ্ম সম্পাদক আতাউর রহমান।
অনুষ্ঠানে উপজেলা ও সনমান্দী ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত দিন