নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পৃথক স্থানে বিএনপির আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১১ টায় উপজেলা সনমান্দী ইউনিয়নের বাংলাবাজার ও দুপুর ২ টায় সাদিপুর ইউনিয়নের বরাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সনমান্দী ও সাদিপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার আবু জাফর।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল। অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে মিলাদ মাহফিল, দোয়া ও খাবার বিতরণ করা হয়।
আপনার মতামত দিন