দৈনিক আমার দেশ পত্রিকার সোনারগাঁও প্রতিনিধি ফজলে রাব্বী সোহেলের ছোট চাচা হাজী মোঃ সিরাজুল ইসলাম মজনু ( ৬৫) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রোববার সকালে ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে, আত্মীয় স্বজন ও বহু গুণগ্রাহী রেখে গেছেন।
রোববার বাদ আছর সোনারগাঁও উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাযার নামাজ শেষে বৈদ্যারবাজার হাড়িয়া কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়।
সাংবাদিক ফজলে রাব্বী সোহেলের চাচার মৃত্যুতে সোনারগাঁও প্রেস ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ ক্লাবের সকল সদস্য, সোনারগাঁও নিউজ পরিবার শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন।
আপনার মতামত দিন