মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া  সোনারগাঁওয়ে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও কৃতি শিক্ষকদের সম্মাননা সোনারগাঁওয়ে জাতীয় মৎস্য সপ্তাহের আলোচনা ও র‍্যালি কারাবাস ও অসুস্থতার মধ্যেও তিনি কখনো জনগণের অধিকার নিয়ে আপস করেননি– এমপি মান্নান খালেদা জিয়ার জন্মদিনে খন্দকার খোরশেদের দোয়া মাহফিল ও শিক্ষা সামগ্রী, হুইল চেয়ার বিতরণ সিদ্ধিরগঞ্জে মামলার আসামি ধরতে গেলে পুলিশের ওপর হামলা, আহত ২ নারায়ণগঞ্জে ফিদে আন্তর্জাতিক রেটিং দাবা: ভারতের সৌরভ চৌবে চ্যাম্পিয়ন রূপগঞ্জে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু সোনারগাঁওয়ে ঈদগাঁয়ের জায়গা দখলের প্রতিবাদে ১২ গ্রামবাসীর মানববন্ধন

সাদিপুরে বিএনপির দোয়া ও জনসভা অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিএনপির দোয়া ও জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে সাদিপুর ইউনিয়নে বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে সাদিপুরের গঙ্গানগর এলাকায় এ দোয়া ও জনসভা  অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী ককমিটির সদস্য অধ্যাপক মো. রেজাউল করিম।
সোনারগাঁও  উপজেলা বিএনপি সহ সভাপতি গিয়াস উদ্দিন সভাপতিত্বে ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ সম্পাদক ইঞ্জিনিয়ার মমিনুর রহমানের সঞ্চলনায়
বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল,  স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন।
এসময় আরো বক্তব্য রাখেন বারদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আবুল কাশেম বাবু, শামসুর রহমান মন্টু, সোনারগাঁও পৌরসভার সাবেক কাউন্সিলর
ফারুক আহমেদ তপন, বিএনপি নেতা খোরশেদ আলম,  রাজু আহমেদ প্রমুখ।  এসময় উপজেলা ও সাদিপুর ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার  রোগমুক্তি কামনায়  দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD