শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন মাদক ব্যবসায়ী সোনারগাঁওয়ে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্কুল শিক্ষকের জমি দখলের চেষ্ঠা  লংমার্চ : সোনারগাঁওয়ে চার স্পট পরিদর্শন জেলা জামায়াতের, প্রস্তুতি প্রায় সম্পন্ন তিন ভুয়া ডিজিএফআই আটক, ওয়াকিটকি ও ভূয়া পরিচয়পত্র উদ্ধার রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি রূপগঞ্জে ট্রাক চাপায় বৃদ্ধ শ্রমিকের মৃত্যু সোনারগাঁওয়ে ৫৩ তম বাংলাদেশ জাতীয় স্কুলের পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত  সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক অদম্য ইচ্ছাশক্তিতে ডাক্তারি পাস, সোনারগাঁওয়ের গর্ব ফাতেমা করিম মীম সিদ্ধিরগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার

সিদ্ধিরগঞ্জে সজীব হত্যা মামলার মূল আসামিসহ ২ জন গ্রেপ্তার, ৩ ছুরি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সজীব (৩২) হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান দুই আসামি নূর হোসেন ওরফে মাইকেল (৪০) ও তার ছেলে মো. আপন (২০)কে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত তিনটি ছুরি উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি হলেন- নূর হোসেন ওরফে মাইকেল সিদ্ধিরগঞ্জ থানার গোদনাইল ধনকুন্ডা মদিনাবাগ এলাকার মৃত হযরত আলীর ছেলে। তার ছেলে মো. আপনও একই এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, গত ২৪ আগস্ট রাত পৌনে ১২টার দিকে সিদ্ধিরগঞ্জের গোদনাইল ধনকুন্ডা ক্যানেলপাড়া এলাকায় পূর্ববিরোধের জের ধরে মো. সজীবের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় কয়েকজন। এতে গুরুতর আহত হন সজীব। পরে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জের ৩০০ শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের মা শিরিনা আক্তার শিরিন বাদী হয়ে ছয়জনকে এজাহারভুক্ত করে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা করেন।

পরে ৩০ আগস্ট রাত ৭টা ৪০ মিনিটে ফতুল্লা থানাধীন নন্দলালপুর এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি নূর হোসেন ওরফে মাইকেল এবং ২ নম্বর আসামি তার ছেলে মো. আপনকে গ্রেপ্তার করা হয়।

পরে গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে তাদের দেখানো স্থান থেকে সোমবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে সিদ্ধিরগঞ্জের উত্তর মদিনাবাগ খালপাড় রাস্তার মাথায় খালের পানির মধ্য থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত তিনটি ছুরি উদ্ধার করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, গ্রেপ্তার দুই আসামিকে বিধি অনুযায়ী আদালতে পাঠানো হয়েছে। মামলার এজাহারভুক্ত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD