বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
জাপানের ‘মিনিস্টার’স অ্যাওয়ার্ড’ পেলেন সোনারগাঁওয়ের কৃতি সন্তান ওয়াহিদ ইবনে রেজা সোনারগাঁওয়ে হোসেনপুর এসপি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির পরিচিতি সভা ও গণসংবর্ধনা  সাংবাদিক রাসেল আদিত্যের বাসায় দুর্ধর্ষ চুরি আমলাপাড়া আদর্শ শিশু সরকারি প্রাথমিক স্কুলের অভিভাবক নির্বাচনে মনোনয়ন ফরম জমা দিতে বাধা  বজলুর রহমান হোসেনপুর এস পি ইউনিয়ন হাই স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন সোনারগাঁওকে বিশ্ববাসীর কাছে পরিচিত করতে নেওয়া হচ্ছে বিশেষ পরিকল্পনা- এমপি মান্নান সোনারগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান সোনারগাঁওয়ে কাভার্ডভ্যান খাদে পড়ে চালক নিহত সোনারগাঁওয়ে বাবার মৃত্যুর খবর দিতে গিয়ে ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার সোনারগাঁওয়ে মাদকাসক্ত চিকিৎসা কেন্দ্রে মাদকাসক্ত রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ

সোনারগাঁওয়ে আওয়ামী লীগের হরতাল বিরোধী মিছিল ও শান্তি সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
বিএনপি ডাকা হরতালের প্রতিবাদে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে হরতাল বিরোধী মিছিল ও শান্তি  সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পিরোজপুর মেঘনা শিল্পনগরী এলাকা, কাঁচপুর ও মোগরাপাড়া এলাকায় সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এ হরতাল বিরোধী মিছিল ও শান্তি সমাবেশ করে। এ সময় হরতালবিরোধী মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীদের বিএনপিবিরোধী বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
হরতাল বিরোধী মিছিল ও শান্তি সমাবেশে বক্তব্য রাখেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সামসুল ইসলাম ভুইঁয়া, সিনিয়র সহ সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সার, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম নান্নু,  মোহাম্মদ আলী হায়দার, সনমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ,  আওয়ামী লীগ নেতা মোস্তফা কামাল নিলু, ওবায়দুল হক মাস্টার, মান্নান মেম্বার, ফিরোজ্জামান মোল্লা,  সোহেল রানা, আলী আকবর,  মোহাম্মদ হোসাইন, মাহবুব খান,
যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ,  আরিফ হোসেন,  ছাত্রলীগের সভাপতি রাসেদুল ইসলাম রাসেল,  সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর প্রমুখ। এসময় সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম বলেন, আমরা সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগ সর্বদা প্রস্তুত রয়েছি। বিএনপি-জামায়াত কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবে না। আমরা সকাল থেকেই নেতাকর্মীরা মহাসড়কে অবস্থান করেছি। রাজপথে থেকেই বিএনপি-জামায়াতের নৈরাজ্য মোকাবিলা করবেন বলেও জানান তিনি।
তিনি আরো বলেন,  হরতালের কর্মসূচিতে সন্ত্রাস,নৈরাজ্যের কারনে সাধারন মানুষের যান-মালের যাহাতে কোন ক্ষতি না করতে পারে। সেই জন‍্য উপজেলা আওয়ামীলীগ এর  শত শত নেতাকর্মীদের নিয়ে এ অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD