বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
যারা পালিয়েছেন, তাঁরা আর কোনো দিন দেশে আসতে পারবেন না – খায়রুল ইসলাম সজিব সোনারগাঁওয়ে দু’জন ভুয়া এসআরবি সদস্য  গ্রেপ্তার  সোনারগাঁওয়ে বৃদ্ধের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগকে ‘অপপ্রচার’ দাবি তুলে সংবাদ সম্মেলন তিতাসের অভিযানে অবৈধ  ৫টি চুনা কারখানা গুঁড়িয়ে দেয়া হয়েছে,  তবে অধরাই মূল অপরাধীরা মেঘনায় ট্রলার ডুবি,চারদিন পর নিখোঁজ বাবার মরদেহ উদ্ধার যুবদল নেতা খায়রুল ইসলাম সজীবের বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে ফিরলেন সোনারগাঁওয়ে গরুর খামারীকে অপহরণ,  অপহৃত সাড়ে ৫ লাখ টাকা মুক্তিপনে মুক্তি মেঘনা নদীতে ট্রলারডুবি: একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার সোনারগাঁওয়ে মেঘনা নদীতে ট্রলার ডুবি : দ্বিতীয় দিনেরও নিখোঁজ ৪ জনের সন্ধান মেলেনি মেঘনায় ট্রলারডুবি: উদ্ধার কাজ পরিদর্শনে এমপি আজহারুল ইসলাম মান্নান

সোনারগাঁওয়ে যুবদল নেতা করিম রহমান গ্রেফতার

 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি, সোনারগাঁও উপজেলা যুবদল নেতা ও বারদী ইউনিয়ন বিএনপির সদস্য করিম রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার রাতে বারদী ইউনিয়নের সেনপাড়া নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।

শনিবার দুপুরে তাকে নয়াপুর এলাকার একটি রাজনৈতিক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে।

জানা যায়, উপজেলার বারদী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহমান মুন্সির ছেলে করিম রহমান দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে ৭-৮টি রাজনৈতিক মামলা রয়েছে। সবগুলো মামলায় সে জামিনে রয়েছে।

শনিবার ঢাকায় তারুণ্য সমাবেশে নেতাকর্মী নিয়ে অংশ নিতে প্রস্ততি নিচ্ছিলেন তিনি। শুক্রবার রাত ১২ টার দিকে সোনারগাঁও থানা পুলিশ করিম রহমানের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তবে তার বাবা বাড়িতে না থাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

এদিকে সোনারগাঁও থানা পুলিশ শনিবার দুপুরে করিম রহমানকে পুরানো মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে।

সোনারগাঁও থানার পরিদর্শক তদন্ত মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, যুবদল নেতাকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD