শনিবার, ১১ জুলাই ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       

সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
“কৃষিই সমৃদ্ধি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, গাছের চারা, রাসায়নিক সার, জৈব সার ও বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
​বৃহস্পতিবার  সকালে সোনারগাঁও উপজেলা কৃষি অফিসের অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এবং কৃষক প্রণোদনা কর্মসূচির আওতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিপুল সংখ্যক ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক অংশগ্রহণ করেন।
​সোনারগাঁও উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ তারেকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত।
​প্রধান অতিথির বক্তব্যে আসিফ আল জিনাত বলেন, কৃষকরাই আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি। স্থানীয় সংসদ সদস্যের সার্বিক নির্দেশনায় আজ সোনারগাঁওয়ের প্রান্তিক কৃষকদের দোরগোড়ায় সরকারি প্রণোদনা পৌঁছে দেওয়া হচ্ছে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও পুষ্টির চাহিদা পূরণে ধান চাষের পাশাপাশি ফলদ ও বনজ গাছের চারা রোপণ করা অত্যন্ত জরুরি। সরকার সবসময় কৃষকদের পাশে আছে এবং আধুনিক কৃষি প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে আমাদের খাদ্য উৎপাদন আরও বাড়াতে হবে।
​সভাপতির বক্তব্যে সোনারগাঁও উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ তারেক বলেন, বর্তমান সরকার কৃষকদের কল্যাণে বিভিন্ন ধরনের যুগোপযোগী সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করছে। ২০২৫-২০২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় আউশ ধান, আমন (উফশী) এবং বিভিন্ন শাক-সবজি চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে বিনামূল্যে এই বীজ, সার ও প্রয়োজনীয় কৃষি উপকরণ বিতরণ করা হচ্ছে। এসব প্রণোদনা কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে এবং অধিক ফলন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
​অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সোনারগাঁও পৌর বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, সোনারগাঁও কৃষক দলের সভাপতি মোঃ জফলুল হক (ফজলু) মেম্বার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ অলিউল্লাহ খানসহ কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
​অনুষ্ঠানের শেষ পর্যায়ে অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে কৃষকদের হাতে বিভিন্ন কৃষি উপকরণ ও গাছের চারা তুলে দেন। সরকারি এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে উপস্থিত কৃষকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। কৃষকরা আনন্দের সাথে এই সহায়তা গ্রহণ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সরকারি সহযোগিতা অব্যাহত রাখার দাবি জানান।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD