বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে মেঘনায় ডুবে ৩ শিক্ষার্থীর মৃত্যু: শোকাহত পরিবারের পাশে এমপি মান্নান সোনারগাঁও পৌরসভার সাবেক মেয়র সাদেকুর রহমান ভূঁইয়ার ইন্তেকাল সোনারগাঁওয়ে মসজিদে কোরআন অবমাননার অভিযোগে যুবক আটক সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশের দুই সদস্য, পুলিশের অস্বীকার সোনারগাঁওয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সোনারগাঁওয়ে ১২ মামলার আসামি কৃষক দল নেতা নুর মোহাম্মদ গ্রেপ্তার বাল্কহেডসহ ৪ জন আটক, মামলার প্রস্তুতি চলছে , নিহতদের দাফন সম্পন্ন  সোনারগাঁওয়ে গোসলে নেমে পানিতে ডুবে দুই জমজ ভাইসহ তিন স্কুল ছাত্রের মৃত্যু ঢাকার উপঅঞ্চলে রানারআপ নারায়ণগঞ্জের নুসরাত হাসান নাবা সোনারগাঁওয়ে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার ১২৭তম শাখার শুভ সূচনা ও মতবিনিময় সভা

সোনারগাঁওয়ে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
সোমবার বিকেলে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কাইকারটেক এলাকায় অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু।
কাইকারটেক হাট-বাজার ব্যবসায়ীদের উদ্যোগে এ সভায় সভাপতিত্ব করেন  মোগরাপাড়া ইউনিয়নের   ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী নুরুজ মিয়া।
সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন ইসলাম সিরাজ এর
সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন প্রবীণ নেতা কাজী আব্দুল হামিদ মাস্টার, কাজী মনিরুজ্জামান,  বিএনপি নেতা বাদল হোসেন , কাজী সুরুজ মিঞা, আয়োজক কাজী নাজমুল ইসলাম লিটু, মোগরাপাড়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আরিফুল ইসলাম আরিফ,   জিয়া পরিষদ সোনারগাঁও উপজেলা শাখার আহবায়ক কমিটির সদস্য কাজী সায়দুল ইসলাম কবির।
এসময় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ কাইকারটেক এলাকার শত শত সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পরে বাজারের লোকজনদের মাঝে তবারক বিতরণ করা হয়।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD