রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
‘বিএনপিরে মামলা দিমু, আওয়ামী লীগরে কোলে লইয়া নাচমু’- সোনারগাঁওয়ে বিএনপি নেতার এ বক্তব্য ঘিরে আলোচনা সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ চারজনকে কুপিয়ে জখম বারদীতে এক হাজার গাছের চারা রোপণ সোনারগাঁওয়ে চেয়ারম্যান প্রার্থী ঘোষনা দেওয়ায় বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকির অভিযোগ সোনারগাঁওয়ে ১০ টাকা চাঁদা না পেয়ে অটোরিকসা চালক হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার সোনারগাঁওয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান সোনারগাঁওয়ে অবৈধ ফুটপাত দখল ও রাস্তায় পার্কিং করার অপরাধে ১৫ জনকে গ্রেফতার সোনারগাঁওয়ে ১৯ মামলার আসামি দুর্ধর্ষ ডাকাত সর্দার সোহান গ্রেফতার সোনারগাঁওয়ে দুটি অবৈধ চুনা কারখানা গুড়িয়ে দিয়েছে তিতাস  সোনারগাঁওয়ে মাংস ব্যবসায়ীসহ ৮ জনকে জরিমানা

নদী বাঁচাতে ময়লার ভাগাড় সরিয়ে করা হবে পর্যটন কেন্দ্র

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ:
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মারিখালী নদী বাঁচাতে ময়লার ভাগাড় সরিয়ে পর্যটন কেন্দ্র করার প্রকল্প গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছেন সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান।
মঙ্গলবার  দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়ন সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ময়লার ভাগাড় ও অবৈধভাবে মাঠ দখল করে গড়ে উঠা পরিত্যক্ত প্লাষ্টিক বাছাইয়ের কারখানা উচ্ছেদ করে একটি সুন্দর ও মনোরম পরিবেশের পর্যটন কেন্দ্র নির্মাণ করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান ও স্থানীয় প্রকৌশলী আলমগীর হোসেন পর্যবেক্ষণ করেন।
এসময় পিরোজপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান বলেন, ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক ঘেঁষে আমাদের পিরোজপুর ইউনিয়ন পরিষদ ও একটি ঈদগাঁহ আছে। কিন্তু বিগত বছরগুলোতে স্থানীয় প্রভাবশালী নেতারা অদৃশ্য শক্তির বলয়ে মোগরাপাড়া চৌরাস্তা এলাকার কাঁচাবাজার ও পুরো সোনারগাঁওয়ের ময়লা আবর্জনা এই মারিখালীতে ফেলে ময়লার ভাগাড়ে পরিনত করেছে। একই সাথে বারদী এলাকার আ’লীগ নেতা দ্বীন ইসলাম নামের এক ব্যক্তি আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে একটি খেলার মাঠ দখল করে হরদমে পুরোনো প্লাস্টিক বাছাই কারখানা স্থাপন করেছে। এতে ঢাকা-চট্টগ্রাম হাইওয়ের এই অংশটি একটি জঙ্গল ও দূষিত এলাকায় পরিনত হয়েছে।
একাধিকবার তাকে স্থানীয় গণমাধ্যম কর্মীর সামনে পরিষদের ভেতরে এমন অবৈধ কাজ যেনো না করে এবং পরিবেশ দূষণ সম্পর্কে অবগত করলে সে আমাকে চাঁদাবাজ হিসেবে আখ্যায়িত করে বিভিন্নভাবে অপপ্রচার করেন৷ কিছুতেই যেনো এর দৌরাত্ম্য থামানো যাচ্ছে না। এর ফলে এখানে ডাকাতি ও ছিনতাই এবং নানা ধরনের অপকর্মের মতো ঘটনাও ঘটছে। এগুলো দ্রুত সময়ের মধ্যে অপসারণ করার দাবী জানাচ্ছি।
সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান বলেন, এলাকাবাসীসহ স্থানীয় চেয়ারম্যানদের একটি লিখিত আবেদন পেয়েছি। তারই ধারাবাহিকতায় পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ আমাদের প্রকৌশলীদের নিয়ে আজ সরেজমিনে পর্যবেক্ষণ করেছি। দ্রুত সময়ের মধ্যে এখানের ময়লার ভাগাড় ও মাঠটির অবৈধ দখল এবং পরিবেশ যেনো সুন্দর থাকে সেই ব্যবস্থা করা হবে। অচিরেই নদী প্রাণ ফিরিয়ে দিতে ও ইউনিয়ন পরিষদের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে আমরা একটি সুন্দর মিনি পর্যটন কেন্দ্র করার উদ্যোগ নিচ্ছি৷ আশা করি সোনারগাঁওবাসীকে নতুন কিছু উপহার দিতে পারবো।
এসময় উপজেলা পরিষদের কর্মকর্তাসহ স্থানীয় জনপ্রতিনিধিসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD